উইম্বলডনের সেমিতে জকোভিচের প্রতিপক্ষ সিনার
অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পঞ্চম সেটে পয়েন্ট ছোট করে ফেলিক্সকে ক্লান্ত করে দেন।

আরেকটি উইম্বলডনের
উইম্বলডন টেনিসের পুরুষ এককে কানাডার ফেলিক্স অগের-আলিসিমিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস তারকা।
কোয়ার্টার ফাইনালে কানাডার ফেলিক্সের বিপক্ষে পাঁচ ঘন্টা ১৫ মিনিটের ম্যাচ খেলতে হয় সার্বিয়ান তারকা জকোভিচকে। পাঁচ সেটের ম্যাচে ৭-৬(১০), ৩-৬, ৬-৩, ৬-৭(৪), ৭-৬[১০-৪] সেটে জয় পেয়েছে সার্বিয়ান টেনিস কিংবদন্তী। এই জয়ের ফলে ওপেন যুগে অস্ট্রেলিয়ার কেন রোজওয়ালের পর দ্বিতীয় সর্বাধিক বয়সী সেমিফাইনালিস্ট হিসেবে রেকর্ড করেছেন জকোভিচ। একই সঙ্গে তিনি উইম্বলডনে তার ১৫তম সেমিফাইনালে উঠলেন। এর আগে প্রথমবার উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন ১৯ বছর আগে। ম্যাচে কাফ ইনজুরির কারণে জকোভিচকে মেডিকেল টাইম-আউট নিতে হয়েছে। তবু অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পঞ্চম সেটে পয়েন্ট ছোট করে ফেলিক্সকে ক্লান্ত করে দেন। কানাডিয়ান তারকা ২৯টি এস মেরেছেন, কিন্তু জকোভিচ বারবার তার ব্যাকহ্যান্ড টার্গেট করে চাপ সৃষ্টি করেছেন। জয়ের পর জকোভিচ বলেন, র্যাকেট আর মনের জোর দিয়ে খেলেছি। শেষ দিকে ম্যাচটা যে কারও হতে পারত। এ ধরনের মুহূর্তের জন্যই আমি এখনো টেনিস খেলি। তার সন্তানরা—তারা ও স্টেফান—গ্যালারিতে বসে ম্যাচ দেখেছে। জকোভিচ হাসতে হাসতে বলেন, আমি বলেছিলাম চতুর্থ সেটের পর ঘুমাতে যেতে, কিন্তু তারা শোনেনি। ভালোই হয়েছে, কারণ এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার-এর মুখোমুখি হবেন তিনি। গত বছর সেমিফাইনালে জকোভিচকে হারিয়েই ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিলেন সিনার।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
tennisইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ
tennisইউএস ওপেনের নতুন রানী রাইবাকিনা
tennisউইম্বলডন পুরুষ একক ফাইনালে শিল্পের কাছে শক্তির হার
tennisপ্রথম গ্র্যান্ড স্লাম জিতে উইম্বলডনের রানি নোসকোভা
tennisজয় দিয়ে উইম্বলডন শুরু সিনার, জকোভিচের
tennis
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।