২০০৩ সালে অস্ট্রেলিয়ার প্রবল প্রতাপশালী ব্যাটিং লাইনআপ একাই ধ্বংস করে দিয়েছিলেন শেন বন্ড।
শেন বন্ড
শরীর যাঁকে বারবার থামিয়েছে
২০০৩ সালের বিশ্বকাপ। পোর্ট এলিজাবেথের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া। তখনকার সবচেয়ে ভয়ংকর দল। ব্যাটিংয়ে পন্টিং, গিলক্রিস্ট, হেইডেন, মার্টিন। তাঁদের সামনে ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করছেন এক লম্বা, চওড়া কাঁধের পেসার। ২৩ রানে ৬ উইকেট নিলেন তিনি। অস্ট্রেলিয়া থামল ২০৮ রানে।













