আপনি জানেন কি?
২রা আগস্ট
অস্ট্রেলিয়ার ১৫১ রানের লক্ষ্য তাড়া থামিয়ে তিনি মাত্র ১১ রান খরচায় ৫ উইকেট নেন বোথাম।

ইয়ান বোথাম
- ১৯৮১ সালের এই দিনে বার্মিংহামের এজবাস্টনে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম বল হাতে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেন। অস্ট্রেলিয়ার ১৫১ রানের লক্ষ্য তাড়া থামিয়ে তিনি মাত্র ১১ রান খরচায় ৫ উইকেট নেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হয়ে যায় এবং ইংল্যান্ড ২৯ রানের স্মরণীয় জয় তুলে নেয়।
- ১৯৮৫ সালের এই দিনে ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড গোয়ার টেস্ট ক্রিকেটে নিজের ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
- ২০০৯ সালের এই দিনে ইতালির রোমে হওয়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে তার পঞ্চম স্বর্ণপদক জিতে টুর্নামেন্ট শেষ করেন মাইকেল ফেলপস । যুক্তরাষ্ট্রের ৪×১০০ মিটার মেডলি রিলে দলের সদস্য হিসেবে তিনি এই স্বর্ণ জেতেন। একই সঙ্গে দলটি প্রতিযোগিতায় ৪৩তম বিশ্ব রেকর্ড গড়ে, যা সেই আসরে বিশ্ব রেকর্ডের বন্যার কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।