খেলারদেশ

লিগ কাপ

টটেনহামের বিপক্ষে লিভারপুলের জয়

লিগ কাপে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা লিভারপুল প্রথমার্ধে এক গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর পর টটেনহ্যাম একটি গোল শোধ করলেও শেষ দিকে দারুণ এক গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টটেনহামের বিপক্ষে লিভারপুলের জয়
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অবশেষে এই মৌসুমে ইংলিশ ফুটবলের প্রতিযোগিতামূলক ম্যাচে অ্যানফিল্ডে জয়ের মুখ দেখলো লিভারপুল। লিগ কাপে লন্ডনের প্রতিপক্ষ টটেনহাম হটস্পারকে দাপুটে ফুটবল খেলে হারিয়েছে অলরেড দল।

২১ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডান দিক থেকে আক্রমণ গড়ে ওঠার পর বল পেয়ে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে টটেনহামের গোলরক্ষক মার্টিন দুব্রাভকার নাগালের বাইরে বল পাঠান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে নিচের ডান কোণ দিয়ে বল জালে জড়ান ডাচ ফরোয়ার্ড।

তবে ৬৯ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় টটেনহাম। কর্নার থেকে মাতেউস ফার্নান্দেসের ক্রসে খুব কাছ থেকে হেডে গোল করে ব্যবধান ২-১ করেন কনর গ্যালাহার।।

গোল খেয়ে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লিভারপুল। ৯১ মিনিটে দারুণ এক গোলে টটেনহ্যামের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দেন দোমিনিক সোবোস্লাই। কোডি গাকপোর পাস পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী শটে বল পাঠান টটেনহ্যামের গোলের ওপরের ডান কোণে।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। টটেনহামের শেষ দিকের কয়েকটি আক্রমণও সামলে নেয় তারা। গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলি গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।