রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার সহজ জয়
লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে শুরুতে গোল হজম করেও শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার তিন গোলই করেছেন রাফিনিয়া। এর ফলে রেসিং সান্তান্দারের বিপক্ষে আগের ম্যাচের পর টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।

ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করেছেন রাফিনিয়া
লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে শুরুতে গোল হজম করেও শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার তিন গোলই করেছেন রাফিনিয়া। এর ফলে রেসিং সান্তান্দারের বিপক্ষে আগের ম্যাচের পর টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে বার্সেলোনা। ১৯ মিনিটে ফেলিক্স কোরেইয়ার ক্রস থেকে হেড করে সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ ফোফানা।
তিন মিনিট পরই ম্যাচে ফেরে বার্সেলোনা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পাস পেয়ে বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে গোল করেন রাফিনিয়া। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৫২ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। এরপর ৬৪ মিনিটে পোস্টে বল লাগলেও ৬৯ মিনিটে আর ভুল করেননি তিনি। ইয়ামালের থ্রু বল ধরে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। রাফিনিয়ার পরবর্তি দুটি গোলেই ছিলো লামিন ইয়ামালের সহযোগিতা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লা লিগায় টানা সাত ম্যাচ জিতল তারা। সাত ম্যাচে রাফিনিয়ার গোলসংখ্যাও বেড়ে হয়েছে ১২।
রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ জয়ের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন রাফিনিয়া। ফলে চার দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে তিনটি করে গোল করলেন তিনি।
এবারের মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন রাফিনিয়া। এমন কীর্তি সর্বশেষ লা লিগায় ২০১৭-১৮ মৌসুমে আন্তোয়ান গ্রিজমানের ছিল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলআর্সেনালের পরাজয়ে কি জমতে শুরু করল ইপিএল?
ক্লাব ফুটবলব্রেন্টফোর্ডের কাছে বিধ্বস্ত চেলসি
ক্লাব ফুটবলওলিসের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়
ক্লাব ফুটবলনরউইচকে উড়িয়ে বড় জয় সিটির
ক্লাব ফুটবলইউরোপে নিজেদের প্রত্যাবর্তন স্মরণীয় করলো সান্ডারল্যান্ড
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।