খেলারদেশ

আবুধাবিতে লিটনের রেকর্ড

ব্যাটিং ও উইকেটকিপিং মিলিয়ে নতুন রেকর্ড গড়েছেন লিটন দাস।

আবুধাবিতে লিটনের রেকর্ড

ছবি- ভিডিও থেকে নেওয়া।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ব্যাটিংয়ে টানা তিন ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন লিটন দাস। তাই তো মজা করে আবুধাবি টেস্টে এক রান করার সঙ্গে সঙ্গে ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। পরে আরও তিনবার ব্যাট উঁচিয়ে ধরেছেন এই কিপার-ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি।

ব্যাট হাতে রানের দেখা পাওয়া লিটন দাস এই টেস্টে এখন পর্যন্ত নয়টি ডিসমিসালও করেছেন। তাতে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দুইবার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার পাশাপাশি ৯ টি ডিসমিসাল করার রেকর্ড গড়েছেন।

আবুধাবি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান করেন লিটন দাস। আর দ্বিতীয় ইনিংসে করেন ১০২ রান।

এই টেস্টে ৯ ডিসমিসালের মধ্যে ছিল ৮ ক্যাচ ও একটি স্ট্যাম্পিং।

লিটনের আগে এই বিশ্ব রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান ৮ ডিসমিসালের পাশাপাশি দুইবার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন।

টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ১১ টি করে ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পান্থ। তাদের পাশে বসতে লিটনের দরকার আরও দুইটি ডিসমিসাল। তাদেরকে ছাড়িয়ে যেতে দরকার তিনটি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।