খেলারদেশ

ডিমেরিট পাওয়া পিচ ব্যবহার করবে না লর্ডস

এই পিচ নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা ঝামেলায় থাকবে লর্ডস।

ডিমেরিট পাওয়া পিচ ব্যবহার করবে না লর্ডস
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট তীর্থখ্যাত লর্ডসের কোনো উইকেট ডিমেরিট পয়েন্ট পাবে এমন ভাবনাই তো কল্পনাতীত। গত জুনে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের পর সেটাই হয়েছে। আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর ওই পিচ পুনরায় তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

দুই দলের এই টেস্টে চার ইনিংসে মোট ১৪৪ ওভার খেলা হয়েছিল। এ সময়ে দুই দলই ৪০ উইকেট হারিয়েছিল, যার মধ্যে ২৬টিই ছিল এলবিডাব্লিউ বা বোল্ড।

আইসিসির কাছ থেকে এমন শাস্তির পর লর্ডসের মালিকানায় থাকা এমসিসি সিদ্ধান্ত নিয়েছে এই উইকেট আবারও তৈরি করার। ফলে, আগামী দুই বছর এই উইকেটে কোনো ধরনের খেলা আয়োজন করা হবে না।

লর্ডসে থাকা উইকেটগুলোর মধ্যে পাঁচটিতে সাধারণত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে ৯ নম্বর পিচকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

একটি উইকেটের কাজ চলমান থাকায় ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে পারে লর্ডস। এর মধ্যে আগামী বছরের অ্যাশেজও রয়েছে। ২০৩১ সাল পর্যন্ত মাঠটির বছরে অন্তত দুইটি করে টেস্ট আয়োজনের কথা রয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য হাইব্রিড উইকেট ব্যবহারের সিদ্ধান্তে উপনীত হয়েছে এমসিসি। তবে, টেস্ট ম্যাচে হাইব্রিড আয়োজনের অনুমতি নেই আইসিসির। আর সীমিত ওভারের ক্রিকেটে হাইব্রিড পিচ আয়োজনের জন্য দুই দল ও আইসিসির সম্মতির প্রয়োজন রয়েছে। সেই সম্মতি পেলে তবেই হাইব্রিড পিচ ব্যবহার করতে পারবে এমসিসি।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।