ব্যালন ডি'অর জয়ী কেইনকে কোহলির অভিনন্দন
ক্রীড়া দুনিয়ার সবারই জানা আছে তাদের বন্ধুত্বের কথা

প্রথমবারের মতো ফুটবলের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। ৫ম ইংলিশ ফুটবলার হিসেবে জিতেছেন তিনি। এই পুরস্কার প্রাপ্তির পর ইংলিশ ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।
দুইজন দুই অঙ্গনের তারকা হলেও তাদের বন্ধুত্বের কথা জানা আছে ক্রীড়া দুনিয়ার সবারই। এরই অংশ হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন কোহলি। সামাজিক মাধ্য্যমে এক পোস্টে বন্ধুকে অভিনন্দন জানান তিনি।
২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ীকে অভিনন্দন জানিয়ে কোহলি বলেন, ‘হ্যারি, আমার বন্ধু, সর্বোচ্চ পর্যায়ে এত বছর ফুটবল খেলার পথে তুমি যে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সততার পরিচয় দিয়েছ, তাতে এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য।’
এর আগে বেশ কয়েকবারই কোহলিকে অভিনন্দন জানিয়েছিলে কেইন। এবার দেখা গেল বিপরীত চিত্রও।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটচোটে মিরপুর টেস্টে নেই মুশফিক
ক্রিকেটঅভিষেকে দুই মেরুতে আরিফুল-আকবর
ক্রিকেটআবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক
ক্রিকেটমুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন পোলার্ড
ক্রিকেটক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।