আন্তর্জাতিক ফুটবলবেলজিয়াম ও পোল্যান্ডের বড় জয়
উয়েফা নেশন্স লিগে শুক্রবার রাতে বড় জয় পেয়েছে বেলজিয়াম ও পোল্যান্ড। লিয়েজে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। অন্যদিকে, ওয়ারশতে ১০ জনের রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। বেলজিয়ামের জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা, আর পোল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেওয়ানডস্কি।
· খেলার দেশ ডেস্ক