খেলারদেশ

আইসিসির নতুন সহ-সভাপতি মুকুলহানি

২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের আগ মুহূর্তে বড় দায়িত্ব পেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান।

আইসিসির নতুন সহ-সভাপতি মুকুলহানি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

আইসিসির সহ-সভাপতি পদে নিয়োগ পেয়েছেন তেভেঙ্গা মুকুলহানি। তিনি পাকিস্তানের ইমরান খাওয়াজার স্থলাভিষিক্ত হয়েছেন।

বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুকুলহানি। এই দায়িত্ব পাওয়ায় তাকে নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে সরে যেতে হবে না।

আইসিসিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন তিনি। পরিচালকের দায়িত্ব ছাড়াও আইসিসির অর্থ কমিটির সভাপতি পদে ছিলেন। এছাড়া নমিনেশন কমিটি এবং এইচআর ও রেমুনারেশন কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন।

তাকে দায়িত্ব দিয়ে আইসিসি প্রধান জয় শাহ বলেন, ‘তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তার অভিজ্ঞতা আইসিসিতে দারুণভাবে কাজে লাগবে।’

দায়িত্ব পেয়ে এই আফ্রিকান বলেন, ‘আইসিসিতে আমার সহ-পরিচালকরা আমাকে ভরসা করায় আমি দারুণ গর্বিত। সভাপতি জয় শাহর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে মুখিয়ে আছি।’

২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে জিম্বাবুয়ের পাশাপাশি আয়োজক হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। এমন সময়ে তার কাছে দায়িত্ব যাওয়া ক্রিকেট বিশ্বের জন্য দারুণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।