খেলারদেশ

থ্রিলার জিতে সিরিজ নিউজিল্যান্ডের

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ৪র্থ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

থ্রিলার জিতে সিরিজ নিউজিল্যান্ডের

ম্যাচের শেষ দিকে ক্যাচ ফেলে জেডন সিলসের আফসোস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বার্বাডোজের জর্জটাউনে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য ছিলো ওয়েস্ট ইন্ডিজের, এক ম্যাচ হাতে রেখে সিরিজটি নিজেদের করায় চোখ ছিলো নিউজিল্যান্ডের; সফল হয়েছে সফরকারী দল। ম্যাচ শুরুর আগে সদ্যপ্রয়াত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট গ্রেট ও সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে বিবেচিত স্যার গারফিল্ড সোবার্সকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।

কেনসিংটন ওভাল মাঠে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন কিউই বোলাররা। ক্যারিবিয়দের দলীয় ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে ১২ রানে জাস্টিন গ্রিভসকে দিয়ে শুরু, এরপর নিয়মিতই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ব্ল্যাকক্যাপস বোলারদের তোপে বড় কোনো জুটি গড়তে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা। আমির জাঙ্গোর ৫১ ও গুদাকেশ মোতির ৪১ রানের ইনিংসে ভর করে ৪৫তম ওভারে অলআউট হবার আগে ১৮৮ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।তিন উইকেট নিয়ে কিউইদের সবচেয়ে সফল বোলার ম্যাথু ফিশার। দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।

ম্যাচের আগে স্যার গ্যারি সোবার্সেএ ভাস্কর্যের সামনে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিরা

ম্যাচের আগে স্যার গ্যারি সোবার্সেএ ভাস্কর্যের সামনে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিরা

এই মামুলি সংগ্রহকেও জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলেছিলেন ক্যারিবিয় বোলাররা। প্রথম ওভারেই হেনরি নিকোলসের উইকেট তুলে নিয়ে দলীয় ৬ রানে নিক কেলিকেও আউট করে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ম্যাথু ফোর্ড। ৭৭ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্তে আস্থার সাথে ব্যাট করে রানের চাকা সচল রাখেন মার্ক চ্যাপম্যান। ৮২ বলে ৮০ রানের ঝকঝকে এক ইনিংস খেলে ৫ম ব্যাটার হিসাবে দলীয় ১৪২ রানে সাজঘরে ফেরেন এই মিডলঅর্ডার ব্যাটার।তিনি আউট হবার দ্রুতই তাঁকে অনুসরণ করেন ৩২ রান করা ব্রেসওয়েল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। ১৮০ রানে ৯ম উইকেট তুলে নিয়ে সম্ভাবনাও জাগায়। নিউজিল্যান্ডের দলীয় ১৮৬ রানের সময় ক্যাচ তোলেন মিচেল স্যান্টনার। কিন্তু দুই ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে উল্টো ২ রান নিয়ে নেন ব্যাটাররা। জয় হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ।বাকি কাজটা ঠান্ডা মাথায় শেষ করেন কিউই অধিনায়ক স্যান্টনার। ৩৪ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচ সেরা এই অলরাউন্ডার।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।