খেলারদেশ

বৈভবের দাপটে ভারতের জিম্বাবুয়ে জয়

টি২০ সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ভারত, সিরিজ সেরা হয়েছেন ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী।

বৈভবের দাপটে ভারতের জিম্বাবুয়ে জয়

তৃতীয় টি২০ ম্যাচেও হেসেছে বৈভবের ব্যাট

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে, দলীয় ২০ রানে অভিষেক শর্মাকে হারায় সফরকারী ভারত। ইশান কিষাণকে নিয়ে শুরুর এই ধাক্কা একদমই বুঝতে দেননি ১৫ বছর বয়সী ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করে দলকে শক্ত ভিত দেন এ দুজন। দলীয় ৯৫ রানে বিচ্ছিন্ন হন ২৯ রান করা কিষাণ। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে দলের স্কোরে আরও ৫০ রান যোগ করেন বৈভব। ক্যারিয়ারের দ্বিতীয় টি০ ফিফটিকে শতকের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৪ ছক্কা ও ৮টি চারে ৪৯ বলে ৮১ রান করে থামতে হয় তাকে। ওয়েসলি মাধেভিরার শিকার হন বৈভব। এছাড়া শ্রেয়াসের ২৭ ও রিংকু সিংয়ের ২৫ রানে ভর করে স্বাগতিকদের সামনে ৫ উইকেটে ১৯২ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

সিরিজে দ্বিতীয় ফিফটির পর বৈভবের উদযাপন

সিরিজে দ্বিতীয় ফিফটির পর বৈভবের উদযাপন

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই পথ হারায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটকে সাজঘরে ফেরান মায়াংক যাদব। সেই হারানো পথ থেকে জয়ের দিকে, এমনকি জয়ের সম্ভাবনার পথেও আর ফিরতে পারেনি স্বাগতিকরা।রায়ান বার্ল, মাধেভিরা, বেন কারেন আর ডিওন মেয়ারসদের প্রচেষ্টা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।৫৪ রান করে অপরাজিত থাকেন বার্ল। চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতের পেসার মায়াংক যাদব। ৭ উইকেটে ১৫৭ রান তুলে জিম্বাবুয়ে ৩৫ রানে হার মানে। সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন বৈভব সূর্যবংশী।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।