খেলারদেশ

জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম।টেস্টের তৃতীয় দিনে এমন এক রেকর্ড করেছেন, যা।এর আগে ক্রিকেটের কোনো ফরম্যাটেই দেখা যায়নি!

জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

জাস্টিন গ্রিভস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জাস্টিন গ্রিভস মূলত ব্যাটার। সাথে অধিনায়কের দরকার পড়লে পেস বোলিংটা ভালোভাবেই চালিয়ে দিতে পারেন। মাঝেমাঝে ব্রেকথ্রু-ও দেন।এবং লম্বা স্পেল করেন। সেই গ্রিভসই ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামের অভিষেক টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বল হাতে এমন এক কীর্তি গড়েছেন, স্বীকৃত ক্রিকেটের কোনো ফরম্যাটেই যা আগে কেউ করতে পারেননি! প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের জবাবে সফরকারী পাকিস্তান বড় সংগ্রহের দিকে যাচ্ছিল। ৬৪তম ওভার থেকে হঠাৎই জাস্টিন গ্রিভসের মিডিয়াম পেসের ম্যাজিক শুরু হয়। ১০৯ রান করা শান মাসুদকে আউট করে শুরু; পাকিস্তানের তখন ২৪৪ রান। এরপর ৭২ ওভার পর্যন্ত টানা ৫ ওভারে একটি রানও দেননি গ্রিভস। কিন্তু প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়েছেন। টানা ৫ ওভারে মেডেনসহ ৫ উইকেট নেন। যা ক্রিকেট ইতিহাসেই প্রথম ঘটনা। প্রথম ৬ ওভারে ২৭ রান খরচ করে কোনো উইকেট না পাওয়া ৩২ বছর বয়সী বারবাডিয়ান গ্রিভস পরের ৫ ওভারে নিয়েছেন ৫ উইকেট; তাঁর চূড়ান্ত বোলিং ফিগার দাঁড়ায় ২৭ রানে ৫ উইকেট। ১৬ টেস্টের ক্যারিয়ারে গ্রিভসের এটিই প্রথম ফাইফার।

Image Credit: espncricinfo

Image Credit: espncricinfo

গ্রিভসের কৃতিত্বে পাকিস্তান ২৮২ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ২৯ রানের লিড পেয়েও দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ স্বস্তিতে নেই।নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে। লিড দাঁড়িয়েছে মাত্র ১৫৬ রানের, স্বীকৃত ব্যাটারদে সবাই ইতোমধ্যে প্যাভিলিয়নে। কিমার।রোচ ৫ ও শামার জোসেফ ২২ রান নিয়ে ৪র্থ দিনে ব্যাট করতে নামবেন। ক্যারিবিয়দের ব্যাটিংয়ে ধস নামানোর কৃতিত্ব মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাসের; নিখুঁত লাইন-লেংথ ও সুইংয়ে ১৪ ওভার বল করে ১৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।