দেশে ফিরেছেন এলপিএলে ব্যর্থ মিরাজ
এলপিএলে বলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি মিরাজ,। ব্যাট হাতে ৪৪ রান করলেও কোনো উইকেট।নিতে পারেননি।

মেহেদি হাসান মিরাজ (ফাইল ফটো)
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে দেশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। বুধবার দেশে ফেরা এই অলরাউন্ডার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার রাতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন।
এলপিএলে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে তার দল গল গ্যালান্টসের খেলা চলাকালে দেশে ফেরেন তিনি।
প্রথমবার দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এই অলরাউন্ডার বলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি। গলের হয়ে চার ম্যাচ খেলা মিরাজ দুই ইনিংসে হাত ঘুরিতে নিতে পারেননি কোনো উইকেট।
আর ব্যাট হাতে চার ইনিংসে করেছেন মাত্র ৪৪ রান; স্ট্রাইক রেট ১০০। সর্বোচ্চ সংগ্রহ ছিল ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ১৬ রান।
এমন পারফরম্যান্সের পর দলটির সবশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন না এই ডানহাতি অলরাউন্ডার।
দেশে ফেরা এই অলরাউন্ডার এখন প্রস্তুত হবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য।
কথা ছিল, অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে থাকা যেসব ক্রিকেটার এলপিএল খেলছেন, তারা সরাসরি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন। তবে, দল ঘোষণার সঙ্গে সঙ্গেই হাসান মাহমুদকে ফিরিয়ে এনেছে বিসিবি। এবার, মিরাজ ফিরলেন।
এতে স্পষ্ট পুরো দল একসঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরবে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটনীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ক্রিকেটটেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।