মিয়াদাদের পর ইমরানের পাশে মঈন খান
মিয়াদাদ কাদলেন, আর মঈন পাকিস্তানের সকল ক্রিকেটারকে ইমরানের পাশে দাঁড়ানোর আহবান জানালেন।

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহবান জানিয়েছিলেন জাভেদ মিয়াদাদ। পাকিস্তানের এই তারকা সাবেক ক্রিকেটারের পর মুখ খুললেন আরেক তারকা সাবেক ক্রিকেটার মঈন খান। তিনি জানান, পাকিস্তানের সব ক্রিকেটারের এই নিয়ে কথা বলা উচিত।
এক সাক্ষাৎকারে ইমরানকে কথা বলতে গিয়ে কান্না করে দেন জাভেদ মিয়াদাদ। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমি ইমরানকে খুব ভালো করে চিনি, মানুষটা সৎ। সে কখনোই দুর্নীতিবাজ ছিল না।’
পাকিস্তান সরকারের প্রতি তাকে মুক্তি দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘পাকিস্তান সরকারের কাছে আমার অনুরোধ, এই সমস্যার একটা সমাধান করুন। সে-ও তো কারও সন্তান। প্রায়ই ভাবি, জেলে দিনগুলো কীভাবে কাটছে তার।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করা এই ক্রিকেটারের পর ইমরানের পাশে দাঁড়িয়ে কথা বলেন মঈন।
তিনি বলেন, ‘ইমরান খান অসুস্থ। সরকারের কাছে আমার আবেদন, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নাগরিক হিসেবে তাকে যেন অধিকার দেওয়া হয়।’
পাকিস্তানের অন্য ক্রিকেটারদেরকেও এই বিষয়ে কথা বলার আহবান জানান সাবেক এই উইকেটকিপার ব্যাটার। বলেন, ‘সকল পাকিস্তানি ক্রিকেটারের প্রতি আমার অনুরোধ, ইমরানের সমর্থনে কথা বলুন। আমরা যারা তার সঙ্গে খেলেছি, তার কাছে অনেক কিছু শিখেছি। সে পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে।’

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।