রিয়াল মাদ্রিদ - ফুলহ্যাম
আরবেলোয়ার হাত ধরে ফুলহ্যামে মানুয়েল আনহেল
রিয়াল মাদ্রিদের একাডেমি ‘লা ফাব্রিকা’ থেকে উঠে আসা 'জেম' মানুয়েল আনহেল এবার পা রাখছেন প্রিমিয়ার লিগে। ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের ফুলহ্যামে যাওয়ার দলবদল চূড়ান্ত। আরবেলোয়া যার সম্পর্কে নিজেই বলেছিলেন, 'শুধু সময়ই মামি (মানুয়েল আনহেল মোরান ইবানেজ) ও এলিট ফুটবলারের আখ্যা পাওয়ার মাঝখানে ব্যবধান।'

মানুয়েল আনহেল
রিয়াল মাদ্রিদের একাডেমি ‘লা ফাব্রিকা’ থেকে উঠে আসা মানুয়েল আনহেল এবার পা রাখছেন প্রিমিয়ার লিগে। ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের ফুলহ্যামে যাওয়ার দলবদল চূড়ান্ত। দলবদলের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ থেকে ৩ মিলিয়ন পাউন্ড, ৫০% সেল-অন ক্লজ এবং বাই-ব্যাক ক্লজ চুক্তিতে পৌঁছেছে লন্ডনের ক্লাবটি। মানুয়েল আনহেল এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার পরই আনুষ্ঠানিকভাবে ফুলহ্যামের খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হবে।
অর্থাৎ এই দলবদলে, ভবিষ্যতে ফুলহ্যাম তাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করলে রিয়াল আর্থিকভাবে লাভবান হবে। একই সঙ্গে নির্দিষ্ট পরিস্থিতিতে তাকে আবার ফিরিয়ে আনার সুযোগও থাকবে লস ব্লাঙ্কোসের।

কোপা দেল রে ইউভেনিল অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ের পর
এই দলবদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আলভারো আরবেলোয়ার। বর্তমানে ফুলহ্যামের কোচ হিসেবে কাজ করা সাবেক রিয়াল মাদ্রিদ তারকাই তার প্রিয় ছাত্র মানুয়েল আনহেলকে রিয়ালের মূল দলে অভিষেকের সুযোগ দিয়েছিলেন গত মৌসুমে। এবার সেই কোচের অধীনেই নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন মানুয়েল আনহেল। রিয়ালের একাডেমিতে দুজনের পরিচয় বহু বছরের। আনহেলের প্রতিভার ওপর আরবেলোয়ার বিশ্বাসও বেশ পুরনো।
ফুলহ্যামে যোগ দেওয়ার পর আরবেলোয়ার সঙ্গে আবার কাজ করার সুযোগকে বিশেষ কিছু হিসেবে দেখছেন মানুয়েল আনহেল। তার মতে, আরবেলোয়া খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে জানেন এবং তাদের বুঝতে পারেন।
ফুলহ্যামে মানুয়েল আনহেলের যোগ দেওয়ার মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্লাবটির সম্পর্কও আরও গভীর হচ্ছে। এই গ্রীষ্মে রিয়াল থেকে ফুলহ্যামে যাওয়া তৃতীয় খেলোয়াড় তিনি। এর আগে গনসালো গার্সিয়া ও সেসার পালাসিওসও আরবেলোয়ার দলে যোগ দিয়েছেন। তিনজনেরই শিকড় রিয়াল মাদ্রিদের বিখ্যাত একাডেমি ‘লা ফাব্রিকা’য়। ফলে ফুলহ্যামের বর্তমান প্রকল্পে রিয়ালের একাডেমির ছাপ ক্রমেই স্পষ্ট হচ্ছে।

মানুয়েল আনহেল মূলত একজন টেকনিক্যাল ও বহুমুখী মিডফিল্ডার। বল পায়ে স্বচ্ছন্দতা, পাসিং, মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, টেম্পো কন্ট্রোল, গতি এবং সৃষ্টিশীলতা তার খেলার গুরুত্বপূর্ণ দিক। আরবেলোয়ার অধীনে ফুলহ্যামের মাঝমাঠে নিজের জায়গা করে নেওয়াই এখন তার বড় চ্যালেঞ্জ।
রিয়ালের একাডেমিতে থাকাকালে, আলভারো আরবেলোয়ার অধীনেই ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে ট্রেবল জেতেন আনহেল (কোপা দেল রে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৯ লিগ টাইটেল এবং উয়েফা ইয়ুথ লিগ)।
সেই স্মৃতি ও অর্জন পেরিয়ে এবার বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই তরুণ স্প্যানিশ। আর পাশে থাকছেন এমন একজন কোচ, যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন। তাই মানুয়েল আনহেলের জন্য ফুলহ্যামে যাওয়া শুধু ক্লাব পরিবর্তন নয়; নিজের প্রতিভাকে নতুন মঞ্চে প্রমাণ করার সুযোগও।
আর রিয়াল মাদ্রিদের দিক থেকে হিসাবটা আরও পরিষ্কার, প্রতিভাবান এক তরুণকে এখনই পুরোপুরি হারানোর পরিকল্পনা নেই। বরং প্রিমিয়ার লিগে তার বিকাশ দেখার পাশাপাশি ভবিষ্যতের দরজাটাও খোলা রাখা।


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।