খেলারদেশ

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মান্ধানা

এক সেঞ্চুরিতে দুই বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মান্ধানা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয়ের দিনে ৬৪ রানে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেললেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা। তাতে নিজ দলের জয় নিশ্চিতের পাশাপাশি রেকর্ড বইয়েও এনেছেন কয়েকটি পরিবর্তন।

১২৪ রানের ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণে মান্ধানার মোট রান দাঁড়ায় ১০ হাজার ৮৮০। এতে কিংবদন্তি সাবেক ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজকে ছাড়িয়ে যান। মান্ধানার সাবেক সতীর্থ তিন সংস্করণ মিলিয়ে করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান।

নারীদের ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচজন তিন সংস্করণ মিলিয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। এখন প্রথম ক্রিকেটার হিসেবে ১১ হাজার রান ছোঁয়ার পথে আছেন মান্ধানা।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় এই ক্রিকেটারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। তাতে তিন সংস্করণে ৩০ বছর বয়সী এই ব্যাটারের মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ১৯ টি। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি।

এছাড়া ভারতের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করার কীর্তিটাও নিজের করে নিয়েছেন। একটি টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে অধিনায়ক হারমানপ্রিত কাউরের।

পাশাপাশি নারী এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন স্মৃতি মান্ধানা। এর আগে ২০২৪ সালে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।