লন্ডন ডার্বিতে আর্তেতার কাছে আলোনসোর হার
শুরুতে এগিয়ে গিয়েও লন্ডন ডার্বিতে মিকেল আর্তেতার আর্সেনালের কাছে হেরেছে জাভি আলোনসোর চেলসি। অন্যদিকে, এভারটনের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

কথায় আছে, দিনটা কেমন যাবে তা সকালের সূর্য দেখে বোঝা যায়।প্রবাদবাক্য যে সবসময় সত্যি হয় না, তা হাড়ে হাড়ে বুঝলো চেলসি।ম্যাচ শুরুর ৭৭ সেকেন্ডেই এমিরেটস স্টেডিয়ামকে স্তব্দ করে এগিয়ে গিয়েও চ্যাম্পিয়নদের কাছে হেরেছে ব্লুজ দল।
একে তো প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম হাইভোল্টেজ ম্যাচ, তার ওপর ডাগআউটে স্প্যানিশ ফুটবলের দুই কুলিন প্রতিনিধি ও শৈশবের বন্ধু মিকেল আর্তেতা ও জাভি আলোনসো। তাই সারা দুনিয়ার ফুটবলপ্রেমিদের নজর ছিলো এমিরেটস স্টেডিয়ামে।উত্তেজনার পারদে ঘি ঢেলে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল; একদম পয়সা উসুল এক ম্যাচ খেলেছে গানার ও ব্লু দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটে জেরাল আতোর বাড়ানো পাসে বল পেয়ে দাভিদ রায়াকে পরাস্ত করে চেলসি সমর্থকদের আনন্দে ভাসান ইংরেজ ফরোয়ার্ড মরগান রজার্স।তাতেই শুরু থেকে ম্যাচটা জমে ওঠে, গোল শোধ করতে মরিয়া হয়ে যায় আর্সেনাল।
গোল হজম করার মিনিট দশেক পর জটলা থেকে বল চেলসির জালে পাঠান আর্সেনালের ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি।গানারদের এই আনন্দ মাটি করে দেয় ভিএআর; বাতিল হয় গোলটি।
তবে আক্রমাণাত্মক ফুটবল খেলার পুরস্কার পেতে বেশি দেরি হয়নি আর্সেনালের। ইংরেজ মিডফিল্ড মায়েস্ত্রো ডেক্লান রাইসের পাস থেকে স্কোর লাইন ১-১ করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে লিড নেওয়ার চেষ্টা করতে থাকে দুই দলই। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে পেদ্রো নেতোর কোনাকুনি শট বাম পাশের পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যেতে পারেনি চেলসি।প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
বিরতি থেকে ফিরে খেলার গতি একই রাখে আর্সেনাল। মিনিট পাঁচেকের মধ্যেই তার সুফল আসে। দলে নতুন রিক্রুট উইঙ্গার সোলিসের পাস থেকে বল।পেয়ে নিখুঁতভাবে বল জালে জড়ান গানার অধিনায়ক মার্টিন ওদেগার্ড।
এগিয়ে গিয়ে ব্যবধান আরো বাড়ানোর চেষ্টা করতে থাকে আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষের ফাইনাল থার্ডে গিয়ে ব্যর্থ হয়।চেলসির চেয়ে খেলার সব বিভাগে এগিয়ে থেকে, দাপট দেখালেও আর গোল পায়নি।মিকেল আর্তেতার দল। বরং খেলার শেষ দিকে বদলি হিসাবে নেমে ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও আর্সেনাল রক্ষণে ত্রাস সৃষ্টি করেন। এই টিনেজারের শট নিপুণ দক্ষতায় সেইভ করে আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ জয় এনে দেন রায়া।তিন খেলায় ৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে আর্সেনাল।
দিনের অন্য ম্যাচে এভারটনের মাঠে ব্রায়ান এম্বুমো আর বেনইয়ামিন সেসকোর গোলে দু-দুবার এগিয়ে গিয়েও ম্যাচ জিতে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে ব্যবধান কমান টাইরিক জর্জ; আর যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় মাইটল্যান্ড-নাইলসের দেওয়া গোলে ২-২ ড্র করে এক পয়েন্ট অর্জন করে নেয় এভারটন।চার পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড লিগ টেবিলে ১১ নম্বরে আছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলএস্পির চমকে রিয়ালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলটটেনহামের বিপক্ষে লিভারপুলের জয়
ক্লাব ফুটবলআর্সেনালের সহজ জয়
ক্লাব ফুটবলসিরি আ-তে ইন্টার, কোমোর জয়; লিগ শীর্ষে রোমা
ক্লাব ফুটবলবড় জয়ের পরও বার্সার উন্নতি চান ফ্লিক
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।