অস্ট্রেলিয়া দলে কনোলি, টিকে গেলেন লাবুশেন
প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো সেঞ্চুরি না থাকা কনোলিতে ভরসা রাখতে চায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পারফর্ম করতে না পারায় দলে মার্নাস লাবুশেনের জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। তীব্র সমালোচনার মুখে তার ওপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। সঙ্গে জায়গা পেয়েছেন কুপার কনোলি।
টেস্টে তিন নম্বর পজিশনের অন্যতম ভরসার নাম ছিলে লাবুশেন। তবে শেষ ৪৩ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই তার ব্যাটে। রান করেছেন ২৪.৬৯ গড়ে।
চমক জাগানিয়া হিসেবে ডাক পাওয়া কনোলিও তিন নম্বর পজিশনে খুব একটা চলনসই নন। এখন পর্যন্ত ২১ প্রথম শ্রেণির ইনিংস খেলা এই ব্যাটার তিন নম্বরে খেলেছেন একবার, চারে খেলেছেন একবার। প্রথম শ্রেণির ক্রিকেটে নেই তার কোনো সেঞ্চুরি। তবুও তাকে লাবুশেনের বিকল্প হিসেবে রাখা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে ডাক পেলেও ম্যাচ খেলতে পারেননি জশ ইংলিস। অ্যালেক্স ক্যারি থাকায় এই উইকেটরক্ষক ব্যাটারকে থাকতে হয়েছে সাইড বেঞ্চে। অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন, তাকে তিন নম্বরে জন্য বিবেচনায় রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন ম্যাথু কুনেম্যান। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার মাইকেল নেসার। পঞ্চম পেসার হিসেবে তাকে দলে রাখা হয়েছে। আগ থেকেই দলে আছেন- মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।