খেলারদেশ

বোটাফোগোয় যোগ দিচ্ছেন হাকিম জিয়েশ

বোটাফোগায় যাচ্ছেন হাকিম জিয়েশ

বোটাফোগোয় যোগ দিচ্ছেন হাকিম জিয়েশ
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

মরক্কোর তারকা ফুটবলার হাকিম জিয়েশের নতুন ঠিকানা হতে যাচ্ছে ব্রাজিলের ক্লাব বোটাফোগো। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বোটাফোগোর সঙ্গে জিয়েশের চুক্তি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ব্রাজিলে পৌঁছে নতুন ক্লাবের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

৩৩ বছর বয়সী জিয়েশ সম্প্রতি মরক্কোর ক্লাব ওয়িদাদ কাসাব্লাঙ্কা ছেড়ে ফ্রি এজেন্ট অবস্থায় ছিলেন। এরপর থেকেই ইউরোপের বাইরে তাঁর সম্ভাব্য নতুন গন্তব্য নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক চেলসি তারকা।

রোমানোর ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের প্রাথমিক আলোচনা চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করাই এখন বাকি।

আয়াক্স, চেলসি ও গালাতাসারায়ের মতো ক্লাবে খেলা জিয়েশ মরক্কো জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালযাত্রায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বোটাফোগোয় যোগ দিলে ব্রাজিলিয়ান ফুটবলে জিয়েশের নতুন অধ্যায় শুরু হবে। তাঁর অভিজ্ঞতা ও সৃজনশীলতা ক্লাবটির আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে প্রত্যাশা বোটাফোগো সমর্থকদের।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।