এবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ওয়াসিমের আগে ইমরান সুস্বাস্থ্য নিশ্চিত করতে আহবান জানিয়েছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াদাঁদ, মঈন খান ও রমিজ রাজা।

জাভেদ মিয়াদাঁদ, মঈন খানের মতো কিংবদন্তির পর ইমরান খানের সুচিকিৎসার দাবিতে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, মেন্টর ইমরান খানের অভাব বোধ করছেন।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের সুচিকিৎসার দাবিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন বিশ্বের ২২ টেস্ট অধিনায়ক। পরে সেই তালিকায় নাম তোলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
তাদের পরই ইমরানের হয়ে কথা বলেন জাভেদ, মঈন ও রমিজ রাজা।
ইমরানের পক্ষে কথা বলে ওয়াসিম আকরাম বলেন, ‘সে আমার বন্ধু। তাকে অনেক মিস করছি। তার সঙ্গে তিন বছরে কোনো কথা হয়নি। রাজনৈতিকভাবে তার সঙ্গে যা হচ্ছে, এটা দুর্ভাগ্য। আদালতের কার্যক্রম আদালতের মতো চলবে। কিন্তু তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের দফা-রফা চলবে না।’
তিনি আরও বলেন, ‘এরপর পাকিস্তানে অনেক হট্টগোল হয়েছে। পরবর্তীতে আমি দেখেছি, পাকিস্তান সরকার কতবার ইমরান তার কাছে লোকের সঙ্গে দেখা করার বা ফোন কল করার সুযোগ পেয়েছে সেই হিসেব তুলে ধরেছে। কিন্তু আপনি জানেন, এসব বিষয় বিশ্বাস করা কঠিন। এই মুহূর্তে কোনটা ঠিক, কোনটা বিশ্বাস করা উচিত, তা বোঝাটাও কঠিন।’
আদালতের বিচারে ইমরান খানের পক্ষে রায় আসুক বা না আসুক, তার সুচিকিৎসা নিশ্চিতের আহবান ছিল ওয়াসিম আকরামের কণ্ঠে।
তিনি বলেন, ‘হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, ব্যক্তি হিসেবে তাকে নিয়ে আমি চিন্তিত। দোষী কিংবা নির্দোষী, জেল হোক কিংবা না হোক, তার শারীরিক সুস্থতা নিশ্চিত করা উচিত। আমরা জানি না কী হচ্ছে। সরকার বলছে, তিনি তুলনামূলক সুস্থ আছেন। কিন্তু আমি চিন্তিত। তাকে অনেক মিস করছি।’

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেটঅস্ট্রেলিয়া দলে কনোলি, টিকে গেলেন লাবুশেন
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।