দারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
৫ম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করলেন হারনান।

নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় সারির দল পাঠিয়েও জয় পেতে বেগ পায়নি দক্ষিণ আফ্রিকা। জর্ডান হারনানের দেড়শর পর টনি ডি জর্জির ফিফটিতে বড় সংগ্রহ পায় দলটি। জবাবে, বৃষ্টি আইনে অল্পরানে গুটিয়ে প্রথম ওয়ানডে হেরেছে নামিবিয়া।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা জর্ডান হারনান ১২৬ বলে খেলেন ১৫০ রানের ইনিংস। এতে ৫ম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি, সব মিলিয়ে ২০তম ক্রিকেটার।
তার সেঞ্চুরির পাশাপাশি টনি জর্জির ব্যাটে এসেছে ৮৪ বলে ৭২ রানের ইনিংস। এছাড়া শেষদিকে করবিন বশ ২৪ বলে ৩৯ রানের ক্যামিও খেলেন। এতে বড় সংগ্রহ পায় দলটি।
নামিবিয়ার হয়ে রুবেন ট্র্যাম্পেলম্যান ৬৮ রানে চার উইকেট শিকার করেছেন।
জবাবে, বৃষ্টি আইনে স্বাগতিক নামিবিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬২ রান। ওপেনার মালান ক্রুগারের ৩৪ ও শেষদিকে জেজে স্মিটের ৩১ রান ছাড়া বলার মতো কিছু করতে পারেননি বাকিরা। তাতে নির্ধারিত ৩১ ওভারে ১৬২ রানে থামে দলটির ইনিংস। তাদের দুই জনের এই ইনিংসের পাশাপাশি গেরহার্ড ইরাসমাসের ব্যাটে আসে ২১ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ২৯ রানে নেন চার উইকেট।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১১ সেপ্টেম্বর।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেটঅস্ট্রেলিয়া দলে কনোলি, টিকে গেলেন লাবুশেন
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।