খেলারদেশ

সবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার

বয়স ৪৪ পেরোনোর পর তিনবার টি-টোয়েন্টিতে ফাইফার নিয়েছেন এই লেগ স্পিনার।

সবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদি হাসান মিরাজের অভিষেক ম্যাচে ফাইফারের দেখা পেলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। পাঁচ উইকেট নেওয়ার এই দিনে তার বয়স ৪৭ বছর ১৬৬ দিন। এতে সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে ফাইফার নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

বয়স চল্লিশ পার করেও টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ ইমরান তাহির। শুধু নিয়মিত মুখ বললে ভুল হবে, নিয়মিত পারফর্ম করে চলছেন। তাই তো সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার সেরা পাঁচ কীর্তির তিনটিতেই আছে তার নাম।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ ওভারে ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ইমরান। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৬ষ্ঠ ফাইফার। স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার ফাইফার নেওয়ার কীর্তি গড়লেন। তার উপরে আছেন শুধুই নামিবিয়ার ডেভিড ভিসা।

৪৭ বছর ১৬৬ দিন বয়সে ফাইফার নেওয়া এই স্পিনার সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেছেন কুক দ্বীপপুঞ্জের তোমাকুন্টে রিতাওয়াকে। ২০২২ সালে ফিজির বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। সে সময় তার বয়স ছিল ৪৬ বছর ২৯৯ দিন।

পরের দুই অবস্থানে আছেন ইমরান তাহির। ২০২৪ সালে রংপুর রাইডার্সের হয়ে আর ২০২৫ সালে গায়ানার হয়ে নিয়েছিলেন ফাইফার।

পঞ্চম অবস্থানে আছেন প্রকাশ মিশ্র। বুলগেরিয়ার এই বোলার ২০২৩ সালে ফাইফার নিয়েছিলেন ৪৪ বছর ১৬৫ দিন বয়সে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।