খেলারদেশ

নারী এশিয়া কাপ

আবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ভারতীয় ওপেনার শেফালিকে চারবার জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।

আবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ছবি- এসিসি

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

সেমিফাইনালে যে ভয়ের কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সেই ভয়েই কাটা পড়ল বাংলাদেশ। ভারতের কাছে হেরে নারী এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ নারী দলের।

এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের অন্যতম কারণ ফিল্ডাররা। ওপেনার শেফালি ভার্মাকে চারবার জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। জীবন পেয়ে এই ডানহাতি খেলেছেন ৬৪ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে, মাত্র ১০৯ রান তুলতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।

এতে বাংলাদেশ সেমিফাইনালে ম্যাচ হেরেছে ৪০ রানে।

জীবন পাওয়া শেফালির ইনিংসের পাশাপাশি অধিনায়ক হারমানপ্রীত কাউর ২৮ বলে করেন ২৪ রান। আর ৪০ বলে ৭ চার ও তিন ছয়ে নিজের ইনিংস সাজান শেফালি। এছাড়া শেষদিকে রিচা ঘোষ ১৬ বলে ২১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার।

১৫০ রানের লক্ষ্যে খেলতে রান করতে রীতিমতো হিমশিম খেয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টজুড়ে রান করতে ভোগা দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা আক্তার। ১৮ বলে একটি করে চার ও ছয়ে ইনিংস সাজান তিনি। এছাড়া ওপেনার দিলারা খাতুন ২৬ বলে করেন ২১ রান।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শুধুমাত্র নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা খেলেছেন একশ বা তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে।

ভারতের হয়ে স্পিনার দীপ্তি শর্মা ২৬ রানে নেন তিন উইকেট। নন্দিনী শর্মার ছিল ছিল দুইটি।

নারী এশিয়া কাপের সবশেষ আসরেও সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবারও সেমিফাইনাল থেকে বাজে লাল-সবুজের প্রতিনিধিদের বিদায়ঘণ্টা। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ২০১৮ সালে ফাইনালে। সেবার ভারতকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল তারা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।