টেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
৫৯ রানের হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল জিম্বাবুয়ে।

ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে সবচেয়ে লম্বা ওয়ানডে ক্যারিয়ারের মালিক হয়েছেন ব্রেন্ডন টেইলর। ২০০৪ সালে অভিষেকের পর এখন তার ক্যারিয়ারের বয়স ২২ বছর চার মাস। তার দারুণ এই রেকর্ডের দিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
হারারেতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে, ২৯ বল বাকি থাকতে ২৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে ফিফটির দেখা পান তিনে নামা কুপার কনোলি। ৪৬ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। পরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ম্যাট রেনশ। ৯৪ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছয়।
এই মাঠে তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করেছেন রেনশ, আর জিম্বাবুয়েতে চতুর্থ। ২০১৪ সালে এই মাঠে সেঞ্চুরি এসেছিল অ্যারন ফিঞ্চের ব্যাটে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতকের দেখা পান মাইকেল ক্লার্ক। বুলাওয়েতে ১৯৯৯ সালে সেঞ্চুরি পেয়েছিলেন মার্ক ওয়াহ।
তাতে প্রায় তিনশ ছুঁই ছুঁই রানে থামে সফরকারীদের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামুরি ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান। ৬২ রানে নেন ৫ উইকেট।
জবাবে, স্বাগতিকদের হয়ে ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজাসহ বলার মতো স্কোর করতে পারেননি কেউ। আরভিন ৬০ বলে ৫৯ ও সিকান্দার রাজা ৭২ বলে করেন ৫৭ রান। এছাড়া শেষদিকে ৩০ বলে ২২ রান করেন ওয়েসলে মাধেভ্রে।
সবচেয়ে লম্বা ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড গড়ার দিনে ৪০ বছর বয়সী টেইলর করেন মাত্র ৪ রান।
দলটির ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন নাথান এলিস। ৯.১ ওভারে ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। এটা ছিল তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
এই ম্যাচের আগে সবশেষ হারারে স্পোর্টস ক্লাবে মাঠে দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। সেবারও জিতেছিল অস্ট্রেলিয়ানরা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটনীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।