রিয়াল মাদ্রিদ
হাঁটুর চোটে ফ্রান্স ক্যাম্প ছাড়ছেন এমবাপ্পে
নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে শুরুটা জয় দিয়ে হলেও ফ্রান্সের দুশ্চিন্তা বাড়িয়েছে কিলিয়ান এমবাপ্পের চোট।

কিলিয়ান এমবাপ্পে
তুরস্কের বিপক্ষে ম্যাচে গোল করার পর হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্স অধিনায়ক। চোটের কারণে জাতীয় দলের ক্যাম্পও ছাড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে।
তুরস্কের কোচায়েলি স্টেডিয়ামে ম্যাচের ৫৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এর কিছুক্ষণ পরই হাঁটুতে চোট পেয়ে মাঠে বসে পড়েন তিনি। চিকিৎসার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি ২৭ বছর বয়সী এই তারকা।
চোটের মাত্রা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে ফ্রান্সের কোচ জিদান জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। তিনি বলেন, পরিস্থিতি ভালো দেখাচ্ছে না এবং আমরা কোনো ঝুঁকি নেব না।
ফ্রান্স শেষ পর্যন্ত এমবাপ্পের গোলেই তুরস্ককে ১-০ গোলে হারিয়ে জিদানের অধীনে প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে ম্যাচের ফলের চেয়ে এখন বড় হয়ে উঠেছে এমবাপ্পের চোট। তাঁর পরিবর্তে আগামী ম্যাচগুলোতে কে খেলবেন, সেটিও এখন আলোচনায়।
এমবাপ্পের চোটের খবর ফ্রান্সের জন্য বিশেষ উদ্বেগের। এর আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর অসুস্থতার কারণে একটি অনুশীলনও মিস করেছিলেন তিনি। পরে অবশ্য তুরস্কের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন এবং গোলও করেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলদশ জনের চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়
ফুটবলজয় দিয়ে ঘরের মাঠে স্পেনের বিশ্বকাপ উদযাপণ
ফুটবলমানচিনির দ্বিতীয় অধ্যায়ে ইতালির প্রথম জয়
ফুটবলফ্রান্সের জয়ে পার্থক্য গড়লেন ওলিসে
ফুটবলগ্রিসের কাছে হারলো ক্লপের জার্মানি
ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।