দশ জনের চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়
চেকিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেনের গোলে জয় নিশ্চিত করে ইংলিশরা। প্রাগের ফরচুনা এড়িয়ায় ম্যাচের ২৫ মিনিটেই পাভেল শুলৎস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় চেকিয়াকে।
শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠে ইংল্যান্ড। ৪ মিনিটে বুকায়ো সাকার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৫ মিনিটে চেকিয়ার পাভেল শুলৎসের শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। ১২ মিনিটে লুকাশ চের্ভের দূরপাল্লার শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
১৬ মিনিটে গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের পাস থেকে মর্গান রজার্সের শট চেকিয়ার ডান পোস্টে লেগে ফিরে আসে। এরপর সাকা ও এলিয়ট অ্যান্ডারসনের শটও চেকিয়ার রক্ষণে আটকে যায়।
ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় চেকিয়া। এলিয়ট অ্যান্ডারসনের ওপর ফাউল করার পর প্রথমে পাভেল শুলৎসকে কার্ড দেখানো হয়েছিল। পরে ভিএআরের পর সেই সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। ফলে ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
১০ জনের চেকিয়ার বিপক্ষে এরপর আরও চাপ বাড়ায় ইংল্যান্ড। ৩১ মিনিটে বাঁ দিক থেকে অ্যান্থনি গর্ডনের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মাতেই কোভার। ৪৩ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে মর্গান রজার্সের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে হ্যারি কেনের দূরপাল্লার শটও রুখে দেন কোভার। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। ৪৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান অ্যান্থনি গর্ডন। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি ইংল্যান্ড। ৫১ মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে লুইস হলের শট অল্পের জন্য বাইরে যায়। ৫৮ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হলের আরেকটি শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে ৫০ মিনিটে অ্যাডাম হ্লোজেকের শট ইংল্যান্ডের রক্ষণে আটকে যায়।
৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসনের শট ব্লক হওয়ার পর পাওয়া আক্রমণ থেকে হ্যারি কেন বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল পাঠান নিচের ডান কোণে। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।
এরপর ইংল্যান্ডের কোচ একাধিক পরিবর্তন আনেন। ৭১ মিনিটে মাঠে নামেন জুড বেলিংহাম ও রিও এনগুমোহা, উঠে যান হ্যারি কেন ও বুকায়ো সাকা। পরে মর্গান গিবস-হোয়াইটও মাঠে নামেন।
শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। ৭৭ মিনিটে হ্লোজেকের শট দারুণভাবে ঠেকান ট্র্যাফোর্ড। ৮২ মিনিটে জুড বেলিংহামের শট ব্লক হওয়ার পর এজেকিয়েলি এজের শটও অসাধারণভাবে রুখে দেন কোভার। ৮৯ মিনিটে এজের আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
যোগ করা সময়ে বেলিংহামের আরও একটি শট ঠেকিয়ে দেন কোভার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলজয় দিয়ে ঘরের মাঠে স্পেনের বিশ্বকাপ উদযাপণ
ফুটবলমানচিনির দ্বিতীয় অধ্যায়ে ইতালির প্রথম জয়
ফুটবলফ্রান্সের জয়ে পার্থক্য গড়লেন ওলিসে
ফুটবলগ্রিসের কাছে হারলো ক্লপের জার্মানি
ফুটবলকৃত্রিম টার্ফে খেলবেন না সালাহ
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।