আশা জাগিয়েও পরাজয়ই সঙ্গী বাংলাদেশের

আসিয়ান কাপে বাঁচা মরার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের পর এই ম্যাচে চারটি পরিবর্তন করে একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশ দলের অ্যামেরিকান কোচ থমাস ডুলি।
সুযোগে দীর্ঘদিন পর শুরুর একাদশে জায়গা করে নেন জামাল ভূঁইয়া, তার পাশাপাশি শুরুর একাদশে জায়গা করে ছিলেন জাপানি বংশদ্ভুত ফরোয়ার্ড সুকি ইতোফুসা। কিন্তু তবুও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো সিঙ্গাপুর। বলের দখলে বাংলাদেশের বেশ বেগ পেতে হয়েছে। এর মাঝে সিঙ্গাপুরের মিডফিল্ডার শাহ শাহিরান এর জার্সি টেনে ধরায় সাত মিনিটেই হলুদ কার্ড দেখেন শামিত সোম।
মাঝমাঠ থেকে বল নিয়ে বাংলাদেশি প্লেয়াররা এগুতে চেষ্টা করলেও প্রতিপক্ষের বক্স পর্যন্ত পৌছাতে পারছিলেন না। ১৩ মিনিটে হামজার থ্রো পাস থেক সামিত সোম বক্স বল পাঠালেও সুকি পৌছানোর আগেই তা সিঙ্গাপুরের গোলরক্ষকের হাতে পৌছে যায়। দুই মিনিট পর রাইট উইং ব্যাক থেকে সাদ উদ্দিন বল ক্রস করলেও বক্সে ঠিক জায়গামতো ছিলেন না কোনো বাংলাদেশি খেলোয়াড়ই।

বেশ কয়েকটি আক্রমণের চেষ্টা করেছেন রাকিব হাসান
১৭ম মিনিটে উল্টো সিঙ্গাপুরের লেফট ব্যাক আব্দুল্লাহর ক্রসে গোলে শট করেন ফান্ডি আহমেদ। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক শ্রাবন ফিরিয়ে না দিলে তখনই পিছিয়ে যাওয়ার শঙ্কাও ছিলো জামালদের। কিন্তু পরপর দুটি কর্নার কিক থেকে কাউন্টার এটাকে উঠেছিলো বাংলাদেশ। সুকি একাই প্রতিপক্ষের ডিফেন্ডারের সাথে বল নিয়ে দৌড়ে গেলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বক্স থেকে বল ফিরে আসে। কুলিং ব্রেকের পর ৩২ মিনিটে শাহদান সুলাইমান এর ফ্রি কিক সামিত সোম ফিরিয়ে দিলেও দুই মিনিট পর আব্দুল্লার ক্রস থেকে ৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন হ্যারিয়েট স্টিওয়ার্ট।
আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় গোল পরিশোধ করে সমতায় ফেরার। এলোমেলো কিছু আক্রমণের চেষ্টাও করে, তবে কোনো পূর্ণাঙ্গ গোছানো আক্রমণ করতে পারেনি হামজা-শামিতরা। বরং সিঙ্গাপুর থেমে থেমেই আক্রমণ করেছে। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলপোস্টে শ্রাবণের কাছে ফিরেছে সিঙ্গাপুরিয়ান ফুটবলাররা।
বিরতির পর ৬০ ও ৬১ মিনিটে পরপর দুটি কর্নার আদায় করে বাংলাদেশ। প্রথম কর্নার থেকে ততটা সুযোগ করতে না পারলেও দ্বিতীয় কর্নার থেকে বেশ ভালো সুযোগ তৈরি করেছিলো জামাল ভুইয়া। কিন্তু সুকির শট ব্লক করে দেয়ায় সেবারও গোলের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলো তার তিন মিনিট পর। তারিক কাজী এর ক্রস থেকে হেডের জন্য অনেকটাই উড়ে এসেছিলেন শামিত সোম। কিন্তু বল চলে যায় গোলবারের ওপর দিয়ে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলক্লপের জার্মানির প্রথম জয়
আন্তর্জাতিক ফুটবলবড় জয় দিয়ে ‘নতুন পর্তুগালে’র শুরু
আন্তর্জাতিক ফুটবলইতিহাসের অন্যতম পরাজয়ের সাক্ষী বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবলমেসিকে ছাড়াই বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়
আন্তর্জাতিক ফুটবলনরওয়ের বিপক্ষে না খেলানোয় ক্ষুব্ধ রোনালদো, বৈঠকে কোচ-ফেডারেশন
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।