চুল টেনে লাল কার্ড দেখলেন দুই ফুটবলার
রেফারির চোখ এড়িয়ে প্রতিপক্ষের জার্সি ধরে টান দেওয়ার অভ্যাসে ভুলক্রমে স্কিপিওর চুল ধরে টান দিয়ে লাল কার্ড দেখেন অ্যান্টিগার দুই ফুটবলার।

মাঠে ফুটবলারদের বাহারি নকশা তো নিয়মিতই দেখা যায়, হয় নানান আলোচনা-সমালোচনা। এবারই চুলের কারণে ভিন্ন ধরনের আলোচনা হচ্ছে অ্যাঙ্গুইলার ফুটবলার এডান স্কিপিওকে ঘিরে। তার চুল ধরে টানা দিয়ে লাল কার্ড দেখেছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার দুই ফুটবলার।
মাঠে কোনো ফুটবলারকে আটকাতে প্রতিপক্ষ খেলোয়াড়ের জার্সি ধরে টান দেওয়ার ঘটনা নিয়মিতই দেখা যায়। রেফারির চোখ এড়িয়ে এই কাজটা করেন ফুটবলাররা। স্কিপিওর ক্ষেত্রে একই ধরনের কাজ করতে গিয়ে চুল ধরে টান দেন অ্যান্টিগার দুই ফুটবলার।
তার চুলের দৈর্ঘ্য কোমরেরও বেশ নিচ পর্যন্ত। ফলে জার্সি ধরে টান দিতে গিয়ে চুলে হাত পড়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে, ফুটবল মাঠে এটা স্পষ্ট ফাউল। যার কারণে রেফারি দেখাতে পারেন লাল কার্ড। আর সেটাই ঘটেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ও অ্যাঙ্গুলার ম্যাচে।
ম্যাচের ৬৯ মিনিটে মাঠে নামেন এই ফরোয়ার্ড। এর আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল তার দল। তিনি মাঠে নামার নামার অ্যান্টিগার কিওন গ্রিনে তার চুল ধরে টান দিয়ে দেখেন প্রথম লাল কার্ড। পরে ম্যাচের ইনজুরি সময়ে আরও একবার লাল কার্ড দেখে অ্যান্টিগা। এবার মাঠ ছাড়েন শ্যালন নাইট।
কনকাকাফ নেশনস লিগে বড় জয় পাওয়া অ্যাঙ্গুইলা ফিফা র্যাঙ্কিংয়ে আছে ২১০ নম্বরে। তাদের নিচে আছে শুধুমাত্র স্যান ম্যারিনো।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলক্লপের জার্মানির প্রথম জয়
আন্তর্জাতিক ফুটবলবড় জয় দিয়ে ‘নতুন পর্তুগালে’র শুরু
আন্তর্জাতিক ফুটবলইতিহাসের অন্যতম পরাজয়ের সাক্ষী বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবলমেসিকে ছাড়াই বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়
আন্তর্জাতিক ফুটবলনরওয়ের বিপক্ষে না খেলানোয় ক্ষুব্ধ রোনালদো, বৈঠকে কোচ-ফেডারেশন
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।