খেলারদেশ

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই ‘ব্রাত্য’ রোনালদো!

দীর্ঘ দেড়যুগ পর পর্তুগালের জার্সিতে ম্যাচ না খেলে পুরোটা সময় সাইড বেঞ্চে কাটানোর অভিজ্ঞতা হল তার।

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই ‘ব্রাত্য’ রোনালদো!
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ান রোনালদো। ম্যাচের শেষদিকে সাইডলাইনে কিছুক্ষণ ওয়ার্মআপ করলেন। তাতে মনে হয়েছিল হয়তো মাঠে নামবেন। তবে, শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি তার। দীর্ঘ ১৮ বছর পর পর্তুগালের জার্সিতে কোনো ম্যাচে পুরোটা সময় সাইড বেঞ্চে কাটালেন তিনি।

উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় তিনি ছিলেন মাঠের বাইরে। বর্তমান সময়ে ৪১ বছর বয়সী এই স্ট্রাইকারের শুরুর একাদশে সুযোগ না পাওয়া প্রায় নৈমত্তিক হয়ে উঠেছে। এরই মধ্যেই এবার পুরো সময় থাকলেন সাইড বেঞ্চে।

সোমবারের আগে সবশেষ ২০০৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি রোনালদো। আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় এই ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ লুইস ফিলিপে স্কলারি।

এরপর স্কোয়াডে থেকে পর্তুগিজদের জার্সিতে কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে এক মিনিটও খেলেননি এমন ঘটনা ঘটেনি। ২০০৬ সালের পর জাতীয় দলের জার্সিতে ম্যাচ মিস করেছিলেন ২০২৪ সালে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ।

মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সাইডবেঞ্চের শক্তি পরীক্ষা করতে তাকে খেলানো হয়নি। এর পেছনে অবশ্য আরও একটি কারণ ছিল। আগেরদিন সৌদি আরবে ম্যাচ খেলে পর্তুগালের স্কোয়াডে যোগ দিয়েছিলেন তিনি।

নতুন কোচের অধীনে কেন প্রায় দেড়যুগ পর এই ৪১ বছর বয়সী ফুটবলারের খেলা হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন জর্জ জেসুস। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছিলাম, সে শেষ আধাঘণ্টায় মাঠে নামবে। তবে, ম্যাচের পরিস্থিতিতে তার আর প্রয়োজন হয়নি।’

তার সাইডলাইনে থাকার দিনে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। রোনালদোর জায়গায় সুযোগ পাওয়া গনসালো রামোস পর্তুগিজদের জার্সিতে করেছেন জয়সূচক গোলটি।

আগামী ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সে ম্যাচে তাকে মাঠে নামানো হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।