গিলের ব্যাটে যেসব কীর্তি
অসংখ্য কীর্তির দিনে গিলের ব্যাটে এসেছে অপরাজিত ২২৩ রান।

গোয়াহাটিতে রীতিমতো ব্যাটিং তান্ডব চালালো ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তবে আলাদা করে নজর কাড়লেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দ্বিশতকে দলের জয় নিশ্চিতের পথে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ৪০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শুভমান। দারুণ এই ইনিংস খেলার পথে তার ইনিংসে ছিল ২৬ চার ও ৮ ছক্কা। শুধু এমন বাউন্ডারির বন্যা নয়, রেকর্ডেরও বন্যা বইয়ে দিয়েছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চোট নিয়ে বিপদগ্রস্থ অস্ট্রেলিয়াকে উদ্ধারের পথে ২০১ রানে অপরাজিত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার অনবদ্য ওই ইনিংসে ভর করে সেদিন জয় পায় অজিরা। এতোদিন এটাই ছিল রানতাড়ায় সর্বোচ্চ রানের ইনিংস। ২২৩ রান করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন শুভমান।
বিশ্ব রেকর্ডের পাশাপাশি ভারতীয় রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৫ সালে ধোনি শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ছিলেন ১৮৩ রানে। আর ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে কোহলি খেলেছিলেন ১৮৩ রানের ইনিংস খেলে দুইয়ে ছিলেন বিরাট কোহলি।
ভারতীয় অধিনায়কের প্রথম দ্বিশতক এসেছিল ২০২৩ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে প্রথম ইনিংসে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন। আর এবার খেললেন দ্বিতীয় ইনিংসে। এতে দুই ইনিংসেই দ্বিশতক করার রেকর্ড গড়েছেন শুভমান।
ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক করা শুভমান এবার দুইশ ছুঁতে খেলেছেন ১১৭ বল। এটাও রেকর্ড। দ্রুততম সময়ে দুইশ করার পথে পেছনে ফেলেছেন ইশান কিষাণকে। ২০২২ সালে এই বাঁহাতি ব্যাটার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুইশ ছুঁয়েছিলেন ১২৬ বলে।
ইশানকে আরও একদিন রেকর্ডে পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। আজ মাত্র ৮৯ বলে দেড়শ স্পর্শ করেন শুভমান। এর আগে দ্রুততম সময়ে দেড়শ করা ইশানের লেগেছিল ১০৩ বল।
এছাড়া দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিক দুইশ করার কীর্তিও গড়েছেন। তার চেয়ে বেশি দ্বিশতক আছে শুধুমাত্র এই ম্যাচে তার ওপেনিং সঙ্গী রোহিত শর্মার। তিনটি দ্বিশতক করেছেন তিনি।
রোহিতকে সঙ্গে নিয়ে শুভমানের উদ্বোধনী জুটি ছিল ২৫৫ রানের। ৩৫০ কিংবা তার চেয়ে বেশি রানের লক্ষ্য তাড়ায় এটিই উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রানের জুটি। এর আগে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান ১৮৮ রান করেছিলেন। ২০০৯ সালে রাজকোটে ভারতের দেওয়া ৪১৫ রানের লক্ষ্য তাড়ায়।
টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণে দ্বিশতক করে দলকে জেতানো একমাত্র ক্রিকেটার শুভমান গিল। ২০২৫ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে জেতানোর ম্যাচে ২৬৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার খেললেন ওয়ানডে সংস্করণে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেটআবারও ফাইনালের দর্শক বাংলাদেশ
ক্রিকেটউইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি
ক্রিকেটচোট নিয়েও অস্ট্রেলিয়া দলে মলিনিউ
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।