সাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ম্যাচ চলাকালে মাঠে প্রবেশের অনুমতি পেলেন হেড কোচ কিংবা অন্যান্য কোচেরা।

ফ্রাঞ্চাইজি কিংবা ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলা চলাকালে পানীয় পানের বিরতিতে কোচ কিংবা তাদের কোনো প্রতিনিধিদের মাঠে ঢোকার অনুমতি দিচ্ছে বিভিন্ন দেশ। খেলা চলাকালে ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার এই ঘটনাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল আইসিসি। নতুন নিয়মানুযায়ী এখন থেকে দলের কোচ কিংবা তার মনোনীত প্রতিনিধি ম্যাচ চলাকালে মাঠে প্রবেশ করতে পারবেন।
আইসিসি ক্রিকেটের নিয়মে কোনো পরিবর্তন আনলে তা সাধারণত ১ অক্টোবর থেকে কার্যকর করে। ওই রীতি অনুযায়ী বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
টি-টোয়েন্টি ক্রিকেটে বৃষ্টি বা প্রাকৃতিক দূর্যোগ কিংবা অন্য কোনো কারণে খেলা দেরি হলে খেলার মাঝের বিরতি ১৫ মিনিট থেকে কমে ১০ মিনিটে নেমে আসবে বলে জানিয়েছে আইসিসি।
পানীয় পানের বিরতিতে কোচ কিংবা তাদের মনোনীত কোনো প্রতিনিধিকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে।
আর সাদা বলের ক্রিকেটে লেগ সাইড ওয়াইডের নতুন নিয়ম স্থায়ীভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেগ সাইড একটি বাড়তি দাগ রাখা হয়েছে সাদা বলের ক্রিকেটে। ওই দাগের বাইরে দিয়ে গেলে বল ওয়াইড হিসেবে গণ্য হবে।
এছাড়া টেস্ট ক্রিকেটে দিনের খেলায় গোলাপি বল ব্যবহার করা যায় কিনা তা নিয়ে পর্যবেক্ষণ চালাবে আইসিসি। বর্তমানে দিবা-রাত্রির টেস্টে গোলাপি বল ব্যবহার করা হয়।
পাশাপাশি টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভারে কোনো উইকেট পতন হলে খেলা থামিয়ে দেওয়া হয়। তবে, নতুন নিয়মে ওভার শেষ করে দেওয়ার নিয়ম এনেছে আইসিসি।
পাশাপাশি টাইমড নিয়মে কিছুটা পরিবর্ধন করা হয়েছে। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারকে খেলা শুরু করতে দুইবার সতর্ক করার সুযোগ পাবেন আম্পায়াররা। দ্বিতীয়বার সতর্ক করা হলে প্রতিপক্ষ দল ৫ রান পেনাল্টি হিসেবে পাবে।
মেয়েদের ক্রিকেটে বলের ওজন ও আকার নিয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
রানআউটের নিয়মেও এসেছে আংশিক পরিবর্ধন। রানআউট কিংবা স্ট্যাম্পিংয়ের জন্য ফিল্ডারকে বল পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে।
আইসিসির পরিবর্তন ও পরিবর্ধন করা এসব আইন আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেটআবারও ফাইনালের দর্শক বাংলাদেশ
ক্রিকেটউইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি
ক্রিকেটগিলের ব্যাটে যেসব কীর্তি
ক্রিকেটচোট নিয়েও অস্ট্রেলিয়া দলে মলিনিউ
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।