খেলারদেশ

বিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির

বিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসি। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে শেষবারের মতো দলের অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে মেসির বিদায়ী ম্যাচ। তার আগে শেষ অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে মাঠে সময় কাটান তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রস্তুতিতে এটাই ছিল মেসির শেষ অনুশীলন পর্ব।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা। এবার সেই অধ্যায়ের ইতি টানার অপেক্ষা। মনুমেন্টালে শেষবারের মতো দেশের জার্সি গায়ে মাঠে নামার মুহূর্তটির জন্য প্রস্তুত তিনি।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মঙ্গলবার মনুমেন্টালে আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ উপস্থিতি দেখতে অপেক্ষায় থাকবেন হাজারো দর্শক। এছাড়াও নানা ধরনের ফুটবলীয় আয়োজন দিয়ে মেসির বিদায়ী ম্যাচ সাজিয়েছে এএফএ। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে দর্শকসারীতে থাকার আগ্রহ পোষণ করেছেন তার এক সময়ের সতীর্থ ও বন্ধুরাও।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।