‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে পর্তুগাল ফুটবলে আলোচনা থামছেই না। জাতীয় দলের কোচ জর্জ জেসুস, অধিনায়ক জোয়াও কানসেলো এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার বক্তব্যে উঠে এসেছে রোনালদোর প্রতি সম্মান এবং তাঁকে নিয়ে পরিস্থিতি শান্ত করার বার্তা।

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে পর্তুগাল ফুটবলে আলোচনা থামছেই না। জাতীয় দলের কোচ জর্জ জেসুস, অধিনায়ক জোয়াও কানসেলো এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার বক্তব্যে উঠে এসেছে রোনালদোর প্রতি সম্মান এবং তাঁকে নিয়ে পরিস্থিতি শান্ত করার বার্তা।
জর্জ জেসুস স্পষ্ট করেছেন, রোনালদো চাইলে পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন। পর্তুগাল কোচ বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরতে চাইলে পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে তাকে অবশ্যই দলে ডাকা হবে। সিদ্ধান্তটা তার। সে যদি আল নাসরের হয়ে খেলতে থাকে, তবুও তাকে ডাকতে আমি প্রস্তুত।
এর আগে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জেসুস বলেছিলেন, রোনালদো কী করতে চান, সেই সিদ্ধান্ত সে নিজেই নেবে। এটা আমার সিদ্ধান্ত নয়। আমি দুঃখিত নই। সিদ্ধান্তটি তার। পর্তুগাল দলের রাইটব্যাক জোয়াও কানসেলোও রোনালদোর গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং জাতীয় দলের প্রতীক। সে সর্বকালের সেরা। পর্তুগালের কাছে সে কী প্রতিনিধিত্ব করে এবং এই দেশের জন্য কী দিয়েছে, সেটা সবাই জানে।
রোনালদোকে ঘিরে চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চান কানসেলো। তাঁর ভাষায়, আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সবকিছু সবচেয়ে ভালোভাবেই শেষ হবে। আমরা সবাই চাই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হোক এবং ক্রিশ্চিয়ানো যে সম্মান প্রাপ্য, সেটি তাকে দেওয়া হোক।
ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসাও রোনালদোর পাশে থাকার কথা জানিয়েছেন। তাঁর মতে, ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাসের সেরা খেলোয়াড়। দুই দশকেরও বেশি সময় সে পর্তুগিজ ফুটবলে নিজেকে দিয়েছে। সে পর্তুগিজ পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক।
জাতীয় দলে রোনালদোর জায়গা নিয়েও প্রোয়েনসার অবস্থান পরিষ্কার। তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে তার থাকা তার অসাধারণ ক্রীড়াক্ষমতার কারণে প্রাপ্য, এটা অস্বীকার করার কিছু নেই। সে যখনই ফিট ও প্রস্তুত থাকবে, তখনই এই দলের অংশ হয়ে থাকবে।
রোনালদো ও জেসুসের মধ্যে সাম্প্রতিক ঘটনাকে প্রোয়েনসা ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন। তিনি বলেন, তার ও জর্জ জেসুসের মধ্যে যা ঘটেছে, তা কেবল একটি ভুল বোঝাবুঝি, যার সমাধান অভ্যন্তরীণভাবেই করতে হবে। প্রোয়েনসা আরও বলেন, ক্রিশ্চিয়ানো জাতীয় দলের অংশ। সে আমাদের আইকন এবং চার ম্যাচের প্রথমটিতে সে দলকে নেতৃত্বও দিয়েছে।
রোনালদো চাইলে বিশ্বকাপের পরই ক্যারিয়ার শেষ করতে পারতেন বলেও মন্তব্য করেছেন প্রোয়েনসা। তবে জাতীয় দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন ফেডারেশন সভাপতি।
নেশন্স লিগের চার ম্যাচ শেষ হওয়ায় এখন রোনালদো-জেসুসের মধ্যকার ভুল বোঝাবুঝি মেটানোর সময় এসেছে বলেও জানিয়েছেন প্রোয়েনসা। তিনি বলেন, এখন চারটি ম্যাচ শেষ হয়েছে। আমাদের হাতে সময় ও শান্ত পরিবেশ আছে। আমরা একসঙ্গে বসে এই ভুল বোঝাবুঝির সমাধান করতে পারি।
সব মিলিয়ে রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ এখন তাঁর নিজের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। তবে জেসুসের সর্বশেষ বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, ফিরতে চাইলে পরবর্তী আন্তর্জাতিক বিরতিতেই পর্তুগালের দরজা তাঁর জন্য খোলা থাকবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবলমেক্সিকোকে হারিয়ে ইতিহাস গড়লেন ক্যাভান সুলিভান
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।