খেলারদেশ

সাড়ে তিনশর আগেই থামল বাংলাদেশ

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং করেছে মাত্র ৮.৩ ওভার।

সাড়ে তিনশর আগেই থামল বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

৮ উইকেটে ৩১৭ রানে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিনে ব্যাটিং করেছেন মাত্র ৮.৩ ওভার। এ সময়ে স্কোরবোর্ডে যোগ করেছে কেবল ২৯ রান। তাতে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৪৬ রানে।

অথচ, বাংলাদেশের শুরুটা যেমন ছিল, তাতে মনে হচ্ছিল অনায়াসে ৫০০ পার করবে দলের রান। কিন্তু ওই দারুণ শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মমিনুল হক, মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন কি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস উইকেটে দারুণভাবে থিতু হয়ে ফিরেছেন দ্রুতই।

এতে ৮ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় দিনের শুরুতে হারিয়ে বসে পরের দুই উইকেট।

বাংলাদেশের রান প্রায় সাড়ে তিনশ ছুঁই ছুঁই করতে শেষদিকে বড় অবদান রেখেছেন স্পিনার নাঈম হাসান। প্রায় ৪০০ দিন পর টেস্ট একাদশে সুযোগ পাওয়া এই ক্রিকেটার ৬৭ বলে ৩৫ রান করে। এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সালিম ৮২ রানে চার উইকেট শিকার করেছেন। আরেক পেসার ইয়ামিন আহমদজাই নেন তিন উইকেট।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।