মঈনের আক্ষেপ, মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ইনিংস
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মিম মোসাদ্দেক।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সিলেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুরের ওপেনার মিম মোসাদ্দেক। কক্সবাজারে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন বরিশালের অলরাউন্ডার মঈন খান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুইয়ে ময়মনসিংহের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন রংপুরের ওপেনার মিম মোসাদ্দেক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়ার দিনে ১৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি।
তার ২১২ বলের ইনিংসে ছিল ২৩ চার। প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২৩তম ম্যাচ ও ৪১তম ইনিংসে এসে প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই ক্রিকেটার।
সেঞ্চুরি করার পথে তিনে নামা ইকবাল হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০৮ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে রংপুর বিভাগ।
অন্যদিকে কক্সবাজারে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দলের বিপর্যয়ে হাল ধরেন বরিশালের মঈন খান। ১২৮ রানে ৫ উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার পথে ৯৭ রানের ইনিংস খেলেন মঈন। তিন রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার খেলেছেন ১১৩ বল। তার ইনিংসে ১১ চার ও দুই ছয়।
তার ব্যাটে ভর করে ২৮২ রানে থেমেছে বরিশালের ইনিংস।
প্রতিপক্ষকে অল্পরানে গুটিয়ে দেওয়ার দিনে ৮৫ রানে চার উইকেট শিকার করেছেন স্পিনার হাসান মুরাদ। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ৫৩ রানে নেন দুই উইকেট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি
বাংলাদেশের ক্রিকেটত্রিদেশীয় সিরিজে নেই নাহিদ, ডাক পেলেন আলিস
বাংলাদেশের ক্রিকেটপ্রথম দিনেই রাজশাহীকে ‘পরাস্ত’ করলেন মাহেদি
বাংলাদেশের ক্রিকেটশুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
বাংলাদেশের ক্রিকেটহারে শুরু মেয়েদের অস্ট্রেলিয়া সফর
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।