খেলারদেশ

এনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি

ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পেয়েছেন নাঈম শেখ।

এনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন যেন হয়ে উঠেছে সেঞ্চুরিময়। মিম মোসাদ্দেকের পর এবার সেঞ্চুরির দেখা পেলেন ঢাকা বিভাগের ওপেনার নাঈম শেখ। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নামে ঢাকা। শুরুতে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে নট আউট থাকা এই ব্যাটার তুলে নিয়েছেন সেঞ্চুরি।

তিন অঙ্ক ছুঁয়ে ১৩১ রান করেছেন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তিনি খেলেছেন ২১৫ বল।

সেঞ্চুরি করার পথে আরেক ওপেনার জিসান আলমের সঙ্গে দারুণ এক উদ্বোধনী জুটি গড়েন নাঈম। সেই জুটিতে যোগ করেন ১৫৫ রান। জিসান আলম ৮১ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পরে তিনে নামা আশিকুর রহমান শিবলি করেন ১০ রান।

নাঈমের সেঞ্চুরির পর একই পথে এগোচ্ছেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব। ১১১ বলে ৮০ রান করেছেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরির করার আশায় মাঠে নামবেন তিনি। দলটির অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ রানে অপরাজিত আছেন।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।