বায়ার্নের মাঠে আর্সেনালের কঠিন পরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। জার্মানির মিউনিখে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি দুই দলের জন্যই নিজেদের শিরোপার দাবিকে আরও জোরালো করার সুযোগ। একদিকে ঘরের মাঠে বায়ার্নের আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে টানা জয়ে আত্মবিশ্বাসী আর্সেনালের সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। জার্মানির মিউনিখে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি দুই দলের জন্যই নিজেদের শিরোপার দাবিকে আরও জোরালো করার সুযোগ। একদিকে ঘরের মাঠে বায়ার্নের আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে টানা জয়ে আত্মবিশ্বাসী আর্সেনালের সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। লিগ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে মিকেল আরতেতার দল। সর্বশেষ ম্যাচে লিলের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। প্রতিযোগিতায় নিজেদের শেষ ১৪টি লিগ পর্বের ম্যাচেও অপরাজিত নয়, বরং প্রতিটিতেই জয় পেয়েছে গানাররা। ইউরোপের মঞ্চে ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাদের বড় শক্তি।
ঘরোয়া লিগেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই আর্সেনালের। নটিংহাম ফরেস্টের বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছে দলটি। বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন ননি মাদুয়েকে। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও কার্যকর ভূমিকা রাখছে দলটি। তবে বায়ার্নের মাঠে সেই রক্ষণকে আরও বড় পরীক্ষার মুখে পড়তে হবে।

অন্যদিকে, নিজেদের সর্বশেষ ম্যাচে আরবি লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন লুইস দিয়াজ। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ চালিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। এর আগে অগসবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ভাইকিংয়ের বিপক্ষেও ৩-৩ গোলে ড্র করেছিল বাভারিয়ানরা। তাই বড় জয় দিয়ে ছন্দে ফেরাটা তাদের জন্য স্বস্তির।
তবে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে একটি বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না মাইকেল ওলিসে। গত মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরাসি এই উইঙ্গার। তাঁর অনুপস্থিতিতে আক্রমণের ডান প্রান্তে সার্জ নাব্রি কিংবা তরুণ লেনার্ট কার্লকে দেখা যেতে পারে। ওলিসে না থাকলেও হ্যারি কেইনকে ঘিরেই আক্রমণের মূল পরিকল্পনা সাজাবে বায়ার্ন। আর্সেনালের বিপক্ষে কেইনের রেকর্ডও বেশ ভালো। ক্যারিয়ারে গানারদের বিপক্ষে ২২ ম্যাচে ১৫ গোল করেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। লাইপজিগের বিপক্ষে বায়ার্নের হয়ে নিজের শততম বুন্দেসলিগা ম্যাচে খেলতে নেমে প্রতিযোগিতায় ১০২তম গোলও করেছেন তিনি। ফলে আর্সেনালের রক্ষণ ভাঙতে কেইনের দিকেই তাকিয়ে থাকবে স্বাগতিকেরা।
তবে বায়ার্নকে সামলানোর মতো সামর্থ্য আর্সেনালেরও রয়েছে। চলতি চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের অর্ধে আগ্রাসী প্রেসিংয়ে দারুণ কার্যকর তারা। বল হারানোর পর দ্রুত চাপ তৈরি করে প্রতিপক্ষের ভুল থেকে সুযোগ বের করার চেষ্টা করেন আরতেতার শিষ্যরা। বুকায়ো সাকা, মাদুয়েকে ও সতীর্থদের গতি বায়ার্নের রক্ষণকে চাপে ফেলতে পারে। বিশেষ করে বায়ার্ন যখন বলের দখল রেখে আক্রমণে উঠবে, তখন ফাঁকা জায়গা কাজে লাগানোর সুযোগ পেতে পারে সফরকারীরা।
মুখোমুখি লড়াইয়েও রয়েছে দুই দলের ভিন্ন অভিজ্ঞতা। গত বছরের নভেম্বরে নিজেদের মাঠে বায়ার্নকে ৩-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে গোল করেছিলেন জুরিয়েন টিম্বার, ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লেনার্ট কার্ল। ভিনসেন্ট কোম্পানির অধীনে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি ছিল সেটি।
তবে আলিয়াঞ্জ অ্যারেনায় আর্সেনালের রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। নিজেদের মাঠে দুই দলের চ্যাম্পিয়নস লিগের সাত দেখায় পাঁচটিতে জিতেছে বায়ার্ন, একটি ম্যাচ ড্র হয়েছে, আর হেরেছে মাত্র একটিতে। এর মধ্যে শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে জার্মান ক্লাবটি। ২০১৫ ও ২০১৭ সালে আর্সেনালকে ৫-১ গোলে হারানোর স্মৃতিও তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলঅঘটনের শিকার মিলান, সোসিয়েদাদের বড় জয়
ক্লাব ফুটবলচেলসি-টটেনহ্যাম ম্যাচে ফেস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ
ক্লাব ফুটবললাইপজিগের বিপক্ষে বড় জয় রিয়ালের, আর্সেনাল-বায়ার্ন ম্যাচে জেতেনি কেউ
ক্লাব ফুটবলকোমোর বড় জয়ে ভঙ্গুর ম্যানচেস্টার ইউনাইটেড
ক্লাব ফুটবলবার্সেলোনাকে হারালো পিএসজি, বড় জয় রোমার
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।