ইয়ান দিওমান্দে, রিয়াল মাদ্রিদ
দিওমান্দে-রিয়াল চুক্তিতে ছোট বাধা
শুধু ছোট একটা কারণে আটকে আছে ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগদান

দিওমান্দে-রিয়াল চুক্তিতে ছোট বাধা
ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিক যোগদান সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে। এর কারণ, তার বর্তমান ক্লাব আরবি লাইপজিগ আগে দিওমান্দের বিকল্প একজন খেলোয়াড় নিশ্চিত করতে চায়। সেই কারণেই তারা বড় অঙ্কের এই ট্রান্সফারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে কিছুটা সময় নিচ্ছে। রোমানোর ভাষ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও লাইপজিগের মধ্যে চুক্তি ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ফলে চলমান এই বিলম্ব কোনো জটিলতা না। স্রেফ লাইপজিগের স্কোয়াড পরিকল্পনার অংশমাত্র।

দিওমান্দেকে দলে নেবার দৌড়ে শুরুতে এগিয়ে ছিল প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। তবে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ আলোচনায় প্রবেশ করলে পরিস্থিতি বদলে যায়। পরে পিএসজি আনুষ্ঠানিকভাবে এই ট্রান্সফার থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। পিএসজি সরে যাওয়ার পর দিওমান্দের রিয়ালে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
এই চুক্তি সম্পন্ন হওয়ার পর রিয়াল মাদ্রিদ পূর্ণ মনোযোগ দেবে রদ্রিকে দলে ভেড়ানোর প্রচেষ্টায়। রদ্রিকে নিয়ে দুই দলের প্রথম আনুষ্ঠানিক মৌখিক আলাপও ইতোমধ্যে হয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।