খেলারদেশ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০২৬-২৭ চ্যাম্পিয়ন্স লিগের পট, তারিখ ও অন্যান্য

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ সিজনের সম্ভাব্য পট প্রকাশ, কঠিন ড্রয়ের অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড

২০২৬-২৭ চ্যাম্পিয়ন্স লিগের পট, তারিখ ও অন্যান্য
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিওঁতে। প্লে-অফ শেষ হওয়ার পর ৩৬ দলের লিগ পর্বের জন্য স্বয়ংক্রিয় (অটোমেটেড) ড্রয়ের মাধ্যমে প্রতিটি ক্লাবের আট প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

এবারও প্রিমিয়ার লিগ ও লা লিগা থেকে সর্বোচ্চ পাঁচটি করে দল সরাসরি লিগ পর্বে জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষ পট-১-এ। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানও পট-১-এ অবস্থান করছে।

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে জিনেদিন জিদানের রেকর্ড স্পর্শের আশায় পিএসজি

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে জিনেদিন জিদানের রেকর্ড স্পর্শের আশায় পিএসজি

দীর্ঘ দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পট-২-এ। ফলে লিগ পর্বে তাদের অন্তত দুটি শক্তিশালী পট-১ দলের বিপক্ষে খেলতে হতে পারে। একই পটে আছে বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ক্লাব ব্রুজ, রিয়াল বেতিস ও পিএসভি আইন্দহোভেন।

পট-৩-এ রয়েছে ফেইনুর্দ, লিল, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, শাখতার দোনেৎস্ক ও গালাতাসারাই। প্লে-অফ পেরোতে পারলে লিঁও ও বোডো/গ্লিম্টও এই পটে যোগ দেবে।

পট-৪-এ রয়েছে স্লাভিয়া প্রাগ, স্টুটগার্ট, কোমো ও লেন্স। প্লে-অফ জয়ী হলে দিনামো জাগরেব, সেল্টিক, স্লোভান ব্রাতিস্লাভা, এইকে এথেন্স ও এজিএফও এই পটে জায়গা পাবে। ইতালির কোমো এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে।

ফাইনাল ম্যাচের মাঠ

ফাইনাল ম্যাচের মাঠ

২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৫ জুন স্পেনের মাদ্রিদে রিয়াধ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়ামে। ২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো এই ভেন্যু ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।