খেলারদেশ

ম্যানচেস্টারের রঙ আকাশী-নীল

মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে দশজনের সিটি। ম্যাচের একমাত্র গোলটি করে ম্যানসিটির জয়ের নায়ক আর্লিং হালান্ড।

ম্যানচেস্টারের রঙ আকাশী-নীল

জয়ের নায়ক হালান্ড

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ওল্ড ট্রাফোর্ডে ইদানিং ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের হতাশার দিনই বেশি দেখতে হয়।আজও ৭৪ হাজার ১৬১ জন দর্শকের সিংহভাগ হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন। ম্যানচেস্টার ডার্বিতে ম্যাচের বেশিরভাগ সময় একজন বাড়তি খেলোয়াড়ের সুবিধা নিয়েও ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি মাইকেল ক্যারিকের ইউনাইটেড। আর্লিং হালান্ডের দেওয়া একমাত্র গোলে জয় নিয়ে প্রতিপক্ষের মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট ছিলো স্বাগতিক ইউনাইটেডের।রেড ডেভিল।মিডফিল্ডার ইউরি তিয়েলমানসের জোরালো পেনাল্টি আবেদন নাকচ করে দেন রেফারি।

২৩ মিনিটে বল দখলের লড়াইয়ে পড়ে যান ব্রুনো ফার্নান্দেস ও ফিল ফোডেন। উঠে দাঁড়ানোর সময় ফার্নান্দেসের শরীরে দুই পায়ে আঘাত করেন ফোডেন। তাতে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় সিটির আক্রমাণাত্মক মিডফিল্ডার ফোডেনকে। দশজনের দলে পরিণত হওয়ায় রক্ষণাত্মক ও প্রতি-আক্রমণ নির্ভর কৌশল বেছে নেন কোচ এনজো মারেসকা।

গোলশূন্য প্রথমার্ধে ইউনাইটেড রক্ষণে কাঁপন ধরানোর মতো কোনো আক্রমণ করতে পারেনি সিটি।মার্কাস রাশফোর্ডের ফ্রিকিক শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় এগিয়ে যেতে পারেনি রেড ডেভিলরাও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড।কিন্তু এবারও ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। কোবি মাইনোর জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়।

ফিনিশিংয়ে ব্যর্থতায় যেখানে ইউনাইটেড দুবার লিড নিতে পারেনি, ঠিক সেই জায়গাতেই পার্থক্য গড়ে দিয়েছেন আর্লিং হালান্ড। ম্যাচের ৬০তম মিনিটে ইয়োসকো গভারদিওলের পাস থেকে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান হালান্ড। শুরুতে লাইন্সম্যান অফসাইড কল করলেও, ভিএরআর পরীক্ষায় উৎরে গিয়ে গোল দেওয়া হয়। এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

৬৯ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো সিটিজেনরা।ডিবক্সের বাইরে থেকে নেওয়া আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের শট ইউনাইটেড গোলরক্ষক ল্যামেন্স সেভ করার পর পোস্টে লেগে কর্নার হয়ে যায়।তবে সিটির পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার পেছনে দারুণ অবদান রেখেছেন গোলরক্ষক দোন্নারুমা।ব্রায়ান এমবুমোর শট প্রায় অবিশ্বাস্যভাবে সেইভ করে তিনি ইউনাইটেডকে।ম্যাচে ফিরতে দেননি।

শেষ পর্যন্ত চার ম্যাচে ৪র্থ জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।তাদের পয়েন্ট শীর্ষে থাকা আর্সেনালের সমান ১২, আর চার নম্বর ম্যাচে তৃতীয়বার পয়েন্ট হারিয়ে ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।