বাভুমা-মিলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ
মাত্র ৯৩ বলে ১৪২ রানের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডেরায় ভীতি ছড়ান ৮ম সেঞ্চুরির দেখা পাওয়া ডেভিড মিলার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোনো প্রতিরোধ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও ছিল তাদের অসহায় আত্মসমাপর্ণ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে তাদের। অজিদের ঘরের মাঠে সিরিজ হারানোর নায়ক অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলার।
জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে তাদের দুজনের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩৬৫ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। অধিনায়ক বাভুমা পেয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি দেখা। তিনে নামা এই ব্যাটার তার ইনিংসে করেন ১০৩ রান। তার ইনিংসে ছিল ১০ চার ও দুই ছয়।
তার সেঞ্চুরি যতটা না ভীতি ছড়িয়েছে, তার চেয়ে বেশি ভীতি ছড়ায় মিলারের আগ্রাসী ব্যাটিং। কেবল ৯৩ বলে তার ব্যাটে আসে ১৪২ রান। এমন আগ্রাসী ব্যাটিং করা মিলারের ইনিংসে ছিল ১২ চার ও নয় ছক্কা। এটি ছিল তার ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি।
তাদের দুজনের সেঞ্চুরিতে বৃথা গেছে জ্যাক এডওয়ার্ডসের ফাইফার। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এই ডানহাতি মিডিয়াম পেসার পেয়েছেন ফাইফারের দেখা। ৬৭ রানে ৫ উইকেট নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটেই এটি তার প্রথম পাঁচ উইকেট শিকারের কীর্তি।
জবাবে, দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ব্যাটে ভালোই জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনারই করেন ৮৪ করে রান। তাদের দারুণ শুরুর পর মিডল অর্ডারে বলার মতো কিছু করতে পারেনি অজি ব্যাটাররা। ফলে হার সময়ের ব্যাপারমাত্র হয়ে দাঁড়ায়।
এ সময়েও শেষ চেষ্টা চালান জাভিয়ের বার্টলেট। ২৮ বলে ৫০ রানের ঝড়ো এক ইনিংস আসে তার ব্যাটে। এছাড়া ৩২ রান করেন ম্যাট রেনশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে লিজাড উইলিয়ামস ৫৪ রানে নেন তিন উইকেট। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নেন দুইটি করে উইকেট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেটআবারও ফাইনালের দর্শক বাংলাদেশ
ক্রিকেটউইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি
ক্রিকেটগিলের ব্যাটে যেসব কীর্তি
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।