অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ
ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশ অনূধ্ব-১৫ ফুটবল দল
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুতে শনিবার ‘জি’ গ্রুপের ম্যাচে ইউরোপের দলটির সঙ্গে সমানতালে লড়েছে যুব টাইগাররা। আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউ।
ম্যাচের শুরুতে ওয়েলস কিছুটা প্রভাব বিস্তার করলেও ধীরে ধীরে খেলায় ফেরে বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণ সামাল দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণেও সুযোগ তৈরি করে ফাহিম হাসানের দল।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কর্নার থেকে আসা বলে গোলের সামনে সুযোগ পান মিডফিল্ডার রাতুল। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। বিরতিতে যাওয়ার আগে আর কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ওপর চাপ বাড়ায় ওয়েলস। তবে রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিপক্ষকে গোল করতে দেয়নি বাংলাদেশের কিশোর ফুটবলাররা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্টে ইতিবাচক শুরু হলো বাংলাদেশের।
আট দলের পরিবর্তে প্রতি দলে আটজন খেলোয়াড় নিয়ে আয়োজিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল। ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট, দুই অর্ধে ২০ মিনিট করে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপপর্বের ফলের ভিত্তিতে দলগুলো পরবর্তী ধাপে বিভিন্ন পারফরম্যান্স স্তরে খেলবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলস্পেনের সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি
ফুটবলমিশরীয় ফুটবলার ও কোচ নিষিদ্ধ
ফুটবলদ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মিরাজ!
ফুটবল‘লামিন ইয়ামালই বিশ্বসেরা’
ফুটবলসিটির সামনে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।