বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে সমালোচনা
মিশরীয় ফুটবলার ও কোচ নিষিদ্ধ
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে হারের পর রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। সেই ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়েছেন দেশটির তিন ফুটবল ব্যক্তিত্ব। প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো পেয়েছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে হারের পর রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। সেই ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়েছেন দেশটির তিন ফুটবল ব্যক্তিত্ব। প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো পেয়েছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিশর। ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি দলটি। তবে ম্যাচের ফলের পাশাপাশি রেফারির সিদ্ধান্ত ঘিরে অসন্তোষও আলোচনায় আসে।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার পক্ষে রেফারি সিদ্ধান্ত দিয়েছেন, এমন অভিযোগও তোলেন তিনি। কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিশরের খেলোয়াড়েরাও। এসব মন্তব্য ও ম্যাচ-পরবর্তী ঘটনার পরই শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।
মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত তারা পেয়েছে। তবে তিনজনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিস্তারিত কারণ জানতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সংস্থাটি। সিদ্ধান্তগুলোর আইনি দিক পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে তাদের।

মিশরের কোচ হোসাম হাসান
এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে মিশরের আসন্ন আন্তর্জাতিক সূচিতেও। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে নভেম্বরে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে হোসাম ও ইব্রাহিম হাসানকে পাওয়া যাবে না। ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকতে হবে তাঁদের।
জিকোর নিষেধাজ্ঞা আরও দীর্ঘ। পাঁচ ম্যাচের শাস্তির কারণে ২০২৭ সালের জুনের আগে জাতীয় দলের হয়ে তাঁর মাঠে ফেরার সুযোগ সীমিত হয়ে পড়বে। আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিশরের বাকি চারটি ম্যাচের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।
এদিকে, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন হোসাম হাসানের চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফিফার শাস্তির কারণে সাময়িকভাবে ডাগআউটে অনুপস্থিত থাকলেও জাতীয় দলের দায়িত্বে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়নি। শাস্তির বিস্তারিত কারণ পাওয়ার পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আপিল করবে কি না, সেটিই দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের
ফুটবলস্পেনের সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি
ফুটবলদ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মিরাজ!
ফুটবল‘লামিন ইয়ামালই বিশ্বসেরা’
ফুটবলসিটির সামনে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।