স্পেনের সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি
স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ২৩ অক্টোবর শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে এক অনুষ্ঠানে রাজকুমারী লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এই স্বীকৃতি জিতে ইতিহাসও গড়েছেন তিনি। ব্যক্তিগতভাবে এই পুরস্কার পাওয়া প্রথম ফুটবলার মেসি।

‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জয়ের পর মেসি
স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ২৩ অক্টোবর শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে এক অনুষ্ঠানে রাজকুমারী লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এই স্বীকৃতি জিতে ইতিহাসও গড়েছেন তিনি। ব্যক্তিগতভাবে এই পুরস্কার পাওয়া প্রথম ফুটবলার মেসি।
চলতি বছরের ৩ জুন মেসির নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেছিল প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর দাতব্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেও দেওয়া হয়েছে এই পুরস্কার।
পুরস্কারটির জন্য মেসির ধারাবাহিক পারফরম্যান্স, বিনয়, দলীয় খেলার প্রতি দায়বদ্ধতা ও মাঠে তাঁর আচরণের প্রশংসা করেছে বিচারকমণ্ডলী। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতেও কাজ করছেন তিনি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের কল্যাণে ভূমিকা রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা। ব্যক্তিগত পর্যায়ে আটবার ব্যালন ডি’অর জয়ের কীর্তিও রয়েছে তাঁর।
ওভিয়েদোর কাম্পোয়ামর থিয়েটারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়াও উপস্থিত ছিলেন। ১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য, একটি পদক, সনদ এবং শিল্পী হোয়ান মিরোর নকশা করা ভাস্কর্য।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের
ফুটবলমিশরীয় ফুটবলার ও কোচ নিষিদ্ধ
ফুটবলদ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মিরাজ!
ফুটবল‘লামিন ইয়ামালই বিশ্বসেরা’
ফুটবলসিটির সামনে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।