খেলারদেশ

রিয়াল মাদ্রিদ ট্রান্সফার

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন ইয়ান দিওমান্দে

ইউরোপের প্রায় সব জায়ান্ট ক্লাবই আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দেকে চেয়েছিলো, তিনি রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন ইয়ান দিওমান্দে

ফুটবলের তরুণ সেনসেশন ইয়ান দিওমান্দে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন আইভরিয়ান তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে।

মাত্র ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে স্পেনের জায়ান্ট ক্লাবটি রবিবার আনুষ্ঠানিকভাবে একশ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত বিশ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের প্রস্তাব দিয়েছে। এর আগে রিয়াল মাদ্রিদ ৯০ মিলিয়ন ইউরো ও ১০ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের প্রস্তাব দিয়েছিল।

গত মৌসুমে আরবি লাইপজিগের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন দিওমান্দে। বুন্দেসলিগায় তিনি ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। এরপর সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভায় পরিণত করেছে।

ট্রান্সফার বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সাইনিং চূড়ান্ত করতে এবং মেডিকেল টেস্টে অংশ নিতে চলতি সপ্তাহেই মাদ্রিদ যাচ্ছেন দিওমান্দে। রিয়াল মাদ্রিদও তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ভেড়াতে আগ্রহী। ক্লাবটির কোচিং স্টাফ মনে করছে, দিওমান্দে ভবিষ্যতে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রিয়াল মাদ্রিদ সবসময় তরুণ প্রতিভা দলে ভেড়ানোর জন্য পরিচিত। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, আরদা গুলার কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণদের দলে ভেড়ানোর পর এবার দিওমান্দেকে নিয়ে আসছে তারা। ক্লাবের সমর্থকরাও নতুন এই সাইনিং নিয়ে উচ্ছ্বসিত।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।