চেলসি
চেলসির নতুন টার্গেট হ্যারি কেইন?
চেলসির নতুন টার্গেট হ্যারি কেইন? বদলে যাওয়া ট্রান্সফার নীতির পর জোরালো আলোচনা।

চেলসির নতুন টার্গেট হ্যারি কেইন? বদলে যাওয়া ট্রান্সফার নীতির পর জোরালো আলোচনা।
চেলসির বদলে যাওয়া ট্রান্সফার কৌশলের কারণে হ্যারি কেইন স্ট্যামফোর্ড ব্রিজে যেতে পারেন বলে মত দিয়েছেন সাবেক ফুটবলার অ্যান্ডি টাউনসেন্ড। বলেন, অভিজ্ঞ প্রিমিয়ার লিগ তারকাদের দলে ভেড়ানোর যে নতুন নীতি চেলসি অনুসরণ করছে, তাতে কেইন হতে পারেন ক্লাবটির জন্য ‘উপযুক্ত’ সাইনিং।
বর্তমানে বায়ার্ন মিউনিখের সঙ্গে কেইনের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। ফলে বায়ার্ন যদি নতুন চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে আগামী গ্রীষ্মে তাকে বিনামূল্যে হারানোর ঝুঁকি এড়াতে চলতি মৌসুমেই বিক্রির কথা ভাবতে পারে।
টাউনসেন্ড বলেন, ‘হ্যারি এতটাই ধারাবাহিক গোলস্কোরার যে, এই মুহূর্তে তাকে দলে নিতে চাইবে না—এমন ক্লাব খুঁজে পাওয়া কঠিন। মিউনিখে সে যা করেছে, তা সত্যিই অসাধারণ।’ তিনি অবশ্য এও মনে করেন, চেলসিতে নিয়মিত একাদশে খেলার নিশ্চয়তা না থাকলে এই দলবদল বাস্তবায়ন কঠিন হতে পারে।

২০২৬ বিশ্বকাপে ৬ গোলের ফলে ইংল্যান্ডের হয়ে ১২১ ম্যাচে ৮৫ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন কেইন
২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৪৭ ম্যাচে করেছেন ১৪৬ গোল। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। এতে টানা তৃতীয়বারের মতো বুন্দেসলিগা গোল্ডেন বুট জেতেন। ২০২৬ বিশ্বকাপেও ৬ গোল করে দলকে ৩য় স্থান এনেন দেন। ইংল্যান্ডের হয়ে ১২১ ম্যাচে ৮৫ গোল করে হয়ে ওঠেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এছাড়া প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে ২১৩ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় অ্যালান শিয়ারারের পরেই অবস্থান করছেন কেইন।

জোয়াও পেদ্রো
এদিকে চেলসি বর্তমানে জর্ডান হেন্ডারসন ও ড্যানি ওয়েলবেককে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জোয়াও পেদ্রো ছাড়া অন্য স্ট্রাইকারদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায়, কেইনের নামও সম্ভাব্য লক্ষ্য হিসেবে আলোচনায় উঠে এসেছে।
তবে এখন পর্যন্ত চেলসি বা বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে হ্যারি কেইনকে নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এই মুহূর্তে বিষয়টি মূলত গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের পর্যায়েই রয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।