ভোজিনিয়ার কোলো কোলো ট্রান্সফ্রার আপডেট
ভোজিনিয়াকে ঘিরে ধোঁয়াশা
ভোজিনিয়ার ট্রান্সফারের পরিস্থিতি নাটকীয়ভাবে জটিল মোড় নিয়েছে। নতুন ক্লাবের সঙ্গে চুক্তির পরও কেন যোগদান করেননি তিনি?

নতুন ক্লাবে ভোজিনিয়ার পরিস্থিতি নাটকীয়
কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক গোলরক্ষক ভোজিনিয়াকে ঘিরে নাটকীয়ভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর সঙ্গে চুক্তি হওয়ার পর বৃহস্পতিবার তার চিলিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি নির্ধারিত ফ্লাইটে ওঠেননি, যা ক্লাব ও চিলির ফুটবল অঙ্গনকে বিস্মিত করেছে।
প্রাথমিকভাবে তার দেরির কারণ হিসেবে ভিসা ও কাগজপত্রের জটিলতার কথা বলা হলেও, সর্বশেষ খবর অনুযায়ী, বর্তমান পরিস্থিতির পেছনে শুধু ব্যক্তিগত কারণ না। বরং নতুন করে ট্রান্সফার জটিলতা তৈরি হয়েছে।
এরই মধ্যে মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ বেরকান ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভেড়াতে প্রস্তাব দিয়েছে। সম্প্রতি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন কেপ ভার্দে জাতীয় দলের সাবেক কোচ বুবিস্তা। যে কোচের অধীনেই ভোজিনিয়া আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন। সেই সম্পর্কই নতুন প্রস্তাবকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ফলে কোলো-কোলোর সঙ্গে তার যোগদান এখন অনিশ্চয়তার মুখে। ক্লাবটি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেনি। তবে ভোজিনিয়ার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।