ইন্টার মায়ামির জার্সিতেও
কাসিমিরো যখন কাসেমিরো
এক ভুলেই বদলে গিয়েছিল পরিচয়, 'কাসেমিরো' তার আসল নামই না।

বিশ্ব ফুটবলে ‘কাসেমিরো’ নামটা এখন পরিচিত এক ব্র্যান্ড। ব্রাজিল, রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড—সব জায়গাতেই এই নামেই পরিচিত তিনি। তবে অবাক করার মতো তথ্য হলো, ‘কাসেমিরো’ আদতে তার আসল নামই না। একটা ছোট বানান ভুল থেকে জন্ম নিয়েছে বিশ্বখ্যাত এই নাম।
সম্প্রতি নিজের নামের পেছনের অজানা গল্প তুলে ধরেছেন ব্রাজিলের এই মিডফিল্ডার। তিনি জানান, তার প্রকৃত নাম কার্লোস হেনরিকে কাসিমিরো (Carlos Henrique Casimiro)। অর্থাৎ পদবির বানানে ‘i’ থাকার কথা, ‘e’ নয়।
কাসেমিরো বলেন, “আমার নাম কার্লোস হেনরিকে কাসিমিরো। সেখানে ‘i’ থাকবে, হবে 'Casimiro'; ‘Casemiro’ না। কিন্তু সাও পাওলোর হয়ে ম্যাচে খেলতে নামার সময় ক্লাব ভুল করে আমার জার্সিতে ‘Casemiro’ লিখে দেয়।”
সেই ভুলই পরে তার পরিচয়ে পরিণত হয়। কারণ সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। আর এই ভুল বানানের নামকেই সৌভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করে নেন। তাই এই মিডফিল্ডার আর বানান পরিবর্তন করতে চাননি।
তার ভাষায়, “সেই ম্যাচে আমি খুব ভালো খেলেছিলাম। আমি একটু কুসংস্কারে বিশ্বাস করি। তাই বলেছিলাম, ‘পরিবর্তনের দরকার নেই, যেমন আছে তেমনই থাক। সবকিছু তো ভালোই চলছে।’”
এরপর আর কখনো জার্সির নাম বদলানো হয়নি। একটি সাধারণ বানান ভুলই ধীরে ধীরে হয়ে ওঠে তার স্থায়ী পরিচয়। পরে সাও পাওলো ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর পরও একই নাম বহাল থাকে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। পরে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। পুরো ক্যারিয়ারেই বিশ্বের ফুটবলপ্রেমীরা তাকে চিনেছে ‘কাসেমিরো’ নামেই।
তবে বাস্তবতা হলো, জন্মসনদে তার নাম ‘কাসিমিরো’। আর ফুটবল ইতিহাসে ‘কাসেমিরো’ নামের জন্ম হয়েছিল শুধুই একটা অক্ষরের ভুলে। যে ভুল আর কখনো শুধরে নিতে হয়নি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।