ব্রাজিল ফুটবল
ব্রাজিলের ফুটবল মাঠে অবিশ্বাস্য ঘটনা
দৈত্যাকার টিয়ার কাণ্ডে থেমে গেল ফুটবল ম্যাচ, ব্রাজিলে ভাইরাল বিরল ঘটনা

ব্রাজিলে একটা অনূর্ধ্ব-১৫ ফুটবল ম্যাচে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। দর্শক, কুকুর কিংবা বিড়াল নয়, এক বিশাল নীল-হলুদ রঙের ম্যাকাও টিয়া মাঠে ঢুকে পড়ায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।
ঘটনাটি ঘটে ফ্ল্যামেঙ্গো ও সিয়ারার অনূর্ধ্ব-১৫ কাপ ম্যাচে। ম্যাচের ১৭তম মিনিটে বিশাল আকৃতির টিয়াটি হঠাৎ মাঠে উড়ে আসে। এক পর্যায়ে সেটা ফ্ল্যামেঙ্গোর এক ডিফেন্ডারের গায়ে গিয়ে বসলে তিনি মাটিতে পড়ে যান। এরপর টিয়া পাখিটা মাঠজুড়ে ঘুরে বেড়াতে থাকলে অন্য খেলোয়াড়রাও নিরাপদ দূরত্বে সরে যান।

অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে রেফারি খেলা সাময়িকভাবে বন্ধ করে দেন। কয়েক মিনিট পর টিয়াটি উড়ে গেলে খেলা আবার শুরু হয়।
তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। প্রায় ১৫ মিনিট পর একই ম্যাকাও আবার মাঠে ফিরে আসে। ফলে দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। বিরল এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শেষ পর্যন্ত খেলা পুনরায় শুরু হলে প্রথমে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সিয়ারা। আন্দ্রে লুইস ও কাইক পারার গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।
দক্ষিণ আমেরিকার স্থানীয় প্রজাতির পাখি নীল-হলুদ ম্যাকাও এ অঞ্চলে অস্বাভাবিক নয়। তবে প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে এভাবে মাঠে নেমে দুই দফা খেলা বন্ধ করে দেওয়ার ঘটনা সত্যিই বিরল। তাই ম্যাচের ফলের চেয়ে এই 'ডানাওয়ালা অনুপ্রবেশকারী'ই শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবলদশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে
আন্তর্জাতিক ফুটবলব্যক্তিগত টানেই সেনেগালের কোচ প্যাট্রিক ভিয়েরা
আন্তর্জাতিক ফুটবলচারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হালান্ড
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।